| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনলিপি
২৭/০১/২০২৬
- দেখতে দেখতে কেটে গেল আরও একটা বছর কিন্তু জীবনের কোন দিশা খুঁজে পাইনি। প্রতিবছর শুরু করি এই ভেবে, এবার হয়তো সব বদলে যাবে, ঠিক হয়ে যাবে। অথচ জীবনের ব্যর্থতার গল্প, পাওয়া না পাওয়া হিসেব নিকেশ, অল্প অল্প করে জমতে থাকা স্বপ্নের স্তুপ, সব একই রকম থেকে যায়। শুধু বদলে যায় বছর। একদিন সকল গতি থেমে যাবে, স্বপ্নেরাও মরে যাবে, থাকবে না কোন পাওয়া না পাওয়ার অনুতাপ। জীবনের আয়ু ফুরাবে। অবসারণ ঘটবে সকল ব্যর্থতার। তখনও বছর বদলাবে, বদলে যাবে পৃথিবী আর আমি হব দূরের সেই নক্ষত্র যার এই পৃথিবীর সাথে কোন সংযোগ থাকবে না।
- সম্ভবত এই পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। না দৌড়াচ্ছি, না হাঁটছি। তবুও হাপিয়ে যাচ্ছি। ওভারথিং করতে করতে আমার চোখে শুধু অন্ধকার নেমে আসছে। আমি জানিনা আমি কি করবো? এমন পরিস্থিতিতে নিরুপায় হয়ে চুপচাপ বসে থাকাটা পরিস্থিতিকে আরো বেশি ভয়ংকর করে তুলছে। দীর্ঘ সময় ধরে বুকটা ভার হয়ে উঠছে। কি এক অসহায়ত্ব !!
আশরাফুল মাহমুদ তাইফ । 
©somewhere in net ltd.