নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যন্ত্রণা, ব্যর্থতা, প্রত্যাখ্যান, ক্ষতি এবং অসম্মানের মধ্য দিয়ে সেই মানুষটি হন, যে বারবার উঠে দাঁড়ায়। পুনর্গঠন করতে থাকেন, মেরামত করতে থাকেন তার সাথে বেড়ে উঠতে থাকেন। নিজের জীবনকে এমন শক্তিতে গড়ে তুলুন, যে কোনো কিছুই আপনাকে ভাঙতে পারবে না।

তাই-ফি

আমি বাংলাদেশের একজন দালাল বলছি !!

তাই-ফি › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি !!

৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৩:৩৮


- আল্লাহ! এই জাগতিক চিন্তা থেকে ফারেক হলে আমার আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। অথচ কোলাহল পেলেই আমি আপনাকে ভুলে যাই। বিপদ পেরিয়ে গেলেই হয়ে উঠি উদ্ধত। নিজের হাশরের দিকে তাকালে দেখি গুনাহের ভয়ে নুয়ে আছে আমার মিজান। পুলসিরাত পার হব নেই তার কোনো যান। আল্লাহ গুনাহ করলেও আমি আপনাকে ভালোবাসি। পাপী হৃদয়েও অনুভব করি শুদ্ধতার অনুতাপ। আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে। আপনি আমাকে হেদায়েত দান করুন ক্ষমা করুন আমার যাবতীয় পাপ।

- ইদানীং অকারণে রাগ হয়, মন খারাপ হয় কোনো কারণ ছাড়াই। হাসলেও মনে হয়, এই হাসি সত্যি নয়। এক সময় যেসব জিনিসে শান্তি পেতাম, এখন সেগুলোকেই মনে হয় বোঝা। সবকিছু ঠিক আছে তবুও ভিতরে কিছু একটা যেন ভেঙে পড়ছে ধীরে ধীরে। আমি জানি না এটা কি ক্লান্তি, নাকি হারিয়ে যাওয়া নিজেকে খুঁজে না পাওয়া। তবে একটা বিষয় নিশ্চিত আমি আর আগের মতো নেই।

- কেমন আছো তুমি? তোমাকে খুব মনে পড়ছে। সকালের ঝলমলে রোদই হোক বা পূর্ণিমার আলো, কেউ বুঝতে পারবে না আমার এই মনের বেদনার অশ্রু। হেমন্ত গেলো আর শরৎ কালও চলেও গেলো, আমার চোখে আজও শুধুই বর্ষা। তোমার নিঃশ্বাসের সাথে জড়ানো যে প্রাণ তা আজ নিস্তেজ উদাস ও নিষ্প্রাণ। একই দুঃস্বপ্ন দেখে কাদি আমি আর একই প্রার্থনা করি। আমার ভালবাসার, আমার মনের মানুষটি যেন ভালো থাকে। যত দূরেই থাকি না কেন এই দুটি চোখ তোমারই থাকবে সব সময়। ভুলে যাবে না তো?


আশরাফুল মাহমুদ তাইফ
৩১ জানুয়ারি ২০২৬

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.