নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সবসময় ই আশাবাদী।পরিবর্তন আসবেই।

জীবন একটাই। এর সর্বোচ্চ সুন্দর প্রয়োগ করতে চাই। না পাওয়ার হিসেবের চেয়ে পাওয়ার হিসেবটাই বেশি করি। সুষ্টু পরিবর্তনের ধারায় নিজেকে ব্যবহার করতে চাই।

তানজিনা আখন্দ তানিয়া

তানজিনা আখন্দ তানিয়া › বিস্তারিত পোস্টঃ

অন্ধকার!!!

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

আমি ব্যাক্তিগত ভাবে অন্ধকার প্রচন্ড রকম ভয় পাই।এমন কি এখন ও যদি কোনো কারনে রাতে একা ঘুমোতে হয় তবে লাইট অন রেখে ঘুমোই।ইলেকট্রিসিটি ছাড়া তো এক মুহুর্ত ও টেকা যায় না।তাই বাবা আই পি এস এর ব্যাবস্থা রেখেছে।আমাদের মত মধ্যবিত্ত পরিবারে এট একটা বিলাসীতা।



সাফিনা বিগত ৩৬ ঘন্টা যাবত অন্ধকার আর এই ভ্যাপসা গরমে একভাবে শুয়ে আছে।এক বিন্দু ও নড়ছে না।শুধু ভাবছে নড়তে গেলেই যদি ওর শেষ নিঃশ্বসটা বের হয়ে যায়!?তখন কে দেখবে ওর অসুস্থ মা কে?

ভাইটা মাত্র ক্লাস ওয়ানে পড়ে।বাপটা সেই কবেই মারা গেছে।ও ছাড়া ওর মা আর ভাই রে দেখার কেউ নাই।ওর অনেক স্বপ্ন ভাইটা কে ইন্জিনিয়ার বানাবে।ভাই খুব সুন্দর বাড়ি করবে।সেখান সব থাকবে।আলো,বাতাশ সব..…



আলো!!!

বাতাস!!!

কথা গুলো ভাবতে ভাবেই সাফিনা চোখ বন্ধ করে,আর পারছেনা ও।

কোনো এক অন্ধকার কালো মিসমিসে দুটো হাত ওকে টেনে নিয়ে জাচ্ছ।



ও ছোখ মেলে যখন তখন ওর চারপাশে আলো,তবে ও সবার আগে বলে উঠে " আমার ভাই?!"



এমন অনেকে আছে ওই মৃত্যুপুরীর আধারে,যারা অন্ধকার ভয় পায় না।তবে হাতে নিয়ে আলোক বর্তিকা বেচেঁ থাকতে চায় প্রিয় মানুষগুলোর কাছে প্রিয় মানুষগুলোর জন্য।



এদের কথা চিন্তা করলে নিজের উপর তাচ্ছিল্য ভর করে।কি ভীতু আমি!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.