| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তানজিনা আখন্দ তানিয়া
আমাদের(বাঙ্গালি -জাতি) দূরদর্শীতা,ধৈর্ -য ও যুক্তির বড় ই আকাল।
আছে কেবল বাধ ভাঙ্গা আবেগ।
শুধু আবেগ বললে ভুল বলা হবে,
ঘৃনা,রাগ,ক্ষোভ, -তেজ সব ই অতিরিক্ত।
আমরা কোন কিছু ধৈর্য ধরে ঠান্ডা মাথায় পর্যবেক্ষন করি না,যুক্তি দিয়ে কিছু মিলাই না।
শুধু ক্ষুত ধরে নাচতে জানি।
ইভেন ইনক্লুডিং মি!!!
এই যেমন খাবার টেবিলে গেলাম,দেখলাম টেবিলে অসংখ্য আইটেম আছে তবে একটা ও আমার পছন্দ না।ব্যস ওমনি চিল্লা চিল্লি শুরু।খাব না,হ্যান করব,ত্যান করব ব্লা ব্লা।কিছুক্ষন পর দেখা যায় আম্মু আইসা পছন্দের জিনিস টা দিয়া মুখে তুইলা খা ওয়াইয়া দেয়।তখন নির্লজ্জের মত ঠিক ই খাই।
এটা তো বললাম ঘের অবস্থা।আমাদের সামাজিক,রাজনৈতি -ক কিংবা জাতিগত অবস্থা ও এর থেকে কোনো দিক দিয়ে ব্যতিক্রম না।
আমরা ভুলে যাই আজকের বাংলাদেশ আর ২০ বছর আগের বাংলাদেশের মাঝে অনেক তফাত।২০ বছর আগে ১৭ থেকে ১৮ বছরে একটা তরুনী হয়ত আমাকে জন্ম দিয়ে আমার পরিচর্চায় ব্যস্ত সময় পার করত , তখন তার দেশ নিয়ে ভাবার কিংবা কিছু করার সুযোগ অথব ইচ্ছে ছিল না।কিন্তু আজ ২০ বছর পর ওই তরুনীর সন্তান হয়ে আমি হয়ত দেশকে নিয়ে বিন্দু পরিমান হলে ও ভাবছি কিংবা কিছু করতে চাইছি।
তবে কি কোনো ইতিবাচক পরিবর্তন আসে নি???
এমন অসংখ্য পরিবর্তন এসেছে।ভবিষ্যতে ও আসবে।
ওনেকবার ই একথাটা আমি আমার পরিচয় দিতে গিয়ে বলেছি যে আমি আশাবাদী মানুষ।
তবে একদল লোক আগেও বলেছে,এখনো বলছে এবং সামনে ও বলবে"কিচ্ছু হবে না"।
আমি তাদের বলি যে হ্যা,সত্যি আপনাদের স্বভাবের পরিবর্তন বলতে"কিচ্ছু হবে না"!!!
আমি মনে করি,এরাই এখন আমাদের অগ্র যাত্রার পথের প্রধান বাঁধা।
©somewhere in net ltd.