নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধু নয়, দুষে গুনে মানুষ।

তারেক মাহমুদ এমডি

তারেক মাহমুদ এমডি › বিস্তারিত পোস্টঃ

চাবিকাঠি

১১ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২

(উৎসর্গ: কবিবন্ধু মৃণাল কান্তি দাস কে)

ভাবছি বছর দশেক ধরে
গ্রন্থগুলোর আগ ও পরে-
বর্ণচোরা মানুষ কেন?
আচারনীতি গৌণ হেন?

ধর্ম, গুরু সাধন করে
আচারনীতি কামড়ে ধরে-
দিন রজনী গাইছে যারা মানবতার গান,
তাদের বুকের অন্তপুরে
অহর্ণিশি দিনদূপুরে-
জ্বলছে কেন অগ্নিশিখা হিংসা অনির্বাণ?

এই দুনিয়ার নাট্যশালায় মানুষ নটরাজ
মানব মনের বন্দরে যে অনেক কারুকাজ !

ধর্ম বলো মর্ম বলো গৌণ সবই অতি
মানব জীবন কাটি নাড়ায় কেবল অর্থনীতি!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা খানি খুবই ভালো লাগলো
+++
অভিনন্দন......

২| ১১ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

তারেক মাহমুদ এমডি বলেছেন: অকবির জন্য এটা অনেক বড় পাওয়া। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.