| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজয় দিবসে ফেসবুকে দেখলাম একশ্রেণীর বাঙালী "এ বিজয় আমার নয়" জাতীয় বিলাপ করছে। তারা যে কথাটি বলতে বা বুঝাতে চাইছে তা হলো - স্বাধীনতার ৪৫ বছরেও বাংলাদেশ এই করতে পারে নাই, সেই করতে পারে নাই- সুতরাং এ বিজয় তাদের নয়! তারা এখনো প্রকৃত বিজয়ের আশায় বইসা রইছে।
এই রকম একটা শ্রেণী প্রতিবছরই বিজয় দিবস আইলে দেশে বিদ্যমান সমস্যাগুলোকে চিরন্তণ পরাজয় চিত্রিত করে একাত্তরের বিজয়কে অস্বীকার কইরা বসে । বিষয়টা অনেকটা আচরণ খারাপ কোনো লোকেরে ঠিক করার কথা না চিন্তা কইরা তার জন্মপ্রক্রিয়া মানতে না চাওয়ার মতো...।
আসলে স্বাধীন হয়ে গেলেই যে একটা দেশ প্লেটোর স্বর্গরাজ্য বা প্রকৃতির রাজ্যে পরিণত হয়ে যায় না এইটা তারা বুঝতে চায় না অথবা বুঝেও না বুঝবার ভং ধইরা বইসা থাকে। একটা স্বাধীন রাষ্ট্র নানাবিদ সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারে । রাষ্ট্রের এই আচরণ ঠিক করতে না পেরে রাষ্ট্রের জন্ম অস্বীকার করার মাঝে কোনো মহাত্ত্ব নাই বরং এইটা মাথা ব্যাথার জন্য মাথা কাইটা ফেলার চিন্তার মতো অপ্রকৃতিস্ত চিন্তা! এইটা নিছক হীনমন্যতা এবং পশ্চাপদতাও। আর এই হীনমন্যতায় সবসময় আক্রান্ত হতে দেখা যায় এদেশের বিরোধী দলগুলোকেই।
একটু খেয়াল করলেই দেখবেন "বিজয় আমার নয়" বলা এইসব লোকেদের মধ্যে বর্তমানে রাষ্ট্রক্ষমতা থেকে বঞ্চিত লোকেদের সংখ্যাটাই ভারী। কিন্তু মজার ব্যাপার হলো এই লোকেরাই যখন রাষ্ট্র ক্ষমতার স্বাদ পায় তখন তাদের মুখে স্বাধীনতাকে তাদের অমুকের কীর্তি, তমুকের কীর্তি বলে গুনকীর্তনে মুখে খৈ ফোটে এবং ক্ষমতায় থাকা গোষ্ঠি ক্ষমতার বাইরে গেলেই স্বাধীনতা ও বিজয় নিয়ে ঐ উপরোক্ত ভয়াবহ আচরন করে!
২|
১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৩:৩৫
কলাবাগান১ বলেছেন: আর এই ধরনের পোস্টের ("স্বাধীনতা তুমি কার"
লেখক রা সব সময় ক্লেইম করে যে তার বাবা অথবা দাদা/নানা মুক্তিযোদ্ধা ছিলেন!!!!!!!! মিথ্যার বেসাতি
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:২৮
তারেক মাহমুদ এমডি বলেছেন: খেতাব নিজের নামের আগে থাকলেই সেটা গৌরবের। নাইলে সেটা ছাই
৩|
১৮ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:০৬
বিমূর্ত নীল বলেছেন: বাহ্ ভালো লিখেছেন।
আমরা রাষ্ট্রের কাছ থেকে অনেক কিছুই প্রত্যাশা করি,কিন্তু একবারও ভাবী না যে আমরা রাষ্ট্রকে কি দিতে পেরেছি!!!
৪|
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:২৩
মীর মোহাম্মদ আরিফুল হাসান বলেছেন: কেউ রাষ্ট্র কে কিছু দিতে চায় না।।সবাই নিতে চায়।।কারন কারন দর্শায় তাদের পুর্ব পুরুষ রা কি জন্য তাহলে রক্ত দিয়েছিলেন।।।সেটা কলা বাগান"ভাই বললেন।।
১৮ ই ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
তারেক মাহমুদ এমডি বলেছেন: যথার্থই বলেছেন। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ২:২৫
চাঁদগাজী বলেছেন:
যুদ্ধে বিজয়ের দিন ছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বের; সেইদিন সেটাই সবাই চেয়েছিল; তারপর চাহিদা ক্রমশই সরে গেছে, এটা আপনার ডিভাইসে লোড করা সম্ভব?