নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধু নয়, দুষে গুনে মানুষ।

তারেক মাহমুদ এমডি

তারেক মাহমুদ এমডি › বিস্তারিত পোস্টঃ

স্বভাবের বাপের নাম চিরকাল

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:৩৩

মাক্কু মিয়া তল্লাটের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তার প্রভাব প্রতিপত্তির গল্প দশগ্রামের বেবাক লোকের মুখে মুখে প্রচলিত। সমাজসোদ্ধা লোক মাক্কু মিয়ার কথায় উঠবস করে। কেউ তার অবাধ্য হলে তিনি অভিনব কায়দায় শাস্তি দেন। শুধু অবাধ্যজনকে নয়, অবাধ্যজনের গোষ্টিসোদ্ধা জনমের জন্য শায়েস্তা করেন ফেলেন । কিন্তু আজ চ্যাংড়া পোলা ফোরকান তাকে যে শাস্তি দিয়েছে তাতে মাক্কু মিয়া নিজেই বেকুব বনে গেছেন।

ফোরকান ছেলেটা মাক্কু মিয়ার কুপ্রস্তাবে রাজি হয়নি উল্টো তার মুখে ছেফ দিয়ে চলে গেছে। আর বলে গেছে, ভবিষ্যতে এমন করলে হা করে ধরে ছেফ খাওয়াই দিবে। ঘটনার আকস্মিকতায় মাক্কু মিয়া ত হয়ে গেছেন।

গতবছর চা দোকানের ছোকরাটা তাকে চায়ের সাথে ছেফ খাওয়াইছিলো । সে রাতেই তিনি ছোকরার পরিবারসোদ্ধা শায়েস্তা করেছিলেন।

কিন্তু ফোরকান ছেলেটা ছেফ দেয়ার পর থেকে মাক্কু মিয়ার মনের শান্তি নষ্ট হয়ে গেছে। সারাটা দিন ধরে গা ঘিনঘিন করছে। মুখ দিয়ে তেতো স্বাধযুক্ত থুথু বেরুচ্ছে। থুথু ফেলতে ফেলতে মাক্কু মিয়ার গলা শোকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বার বার পানি পান করেও শুকনা গলায় রস আসছে না। মাক্কু মিয়া সারাদিন ধরে কিছু খেতেও পারেন নি। রাতে ঘুমাতে গিয়েও দেখলেন মহা বিপত্তি। কিছুক্ষণ পর পর পানির পিপাসা লাগে। পানি পান করার পর আবার পস্রাবের বেগ হয়। বার কয়েক বাতরুম টু বিছানা দৌড়ানোর পর একসময় ক্লান্ত মাক্কু মিয়ার ঘুম চলে আসে। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেন তার মুখটা বিরাট একটা গামলার আকৃতি ধারন করেছে। আর সমাজসোদ্ধা লোক তাতে থুথু ফেলতেছে। ঘুমের মধ্যেই তার সমস্ত শরীর ঘিনঘিন করতে থাকে। এখন রোজ রাতেই মাক্কু মিয়া এমন স্বপ্ন দেখেন। প্রতিরাতেই মাক্কু মিয়া তওবা করেন। কিন্তু দিনের আলো ফোটতেই আবার ভুলে যান। কুঅভ্যাস বদলাতে পারেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.