নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধু নয়, দুষে গুনে মানুষ।

তারেক মাহমুদ এমডি

তারেক মাহমুদ এমডি › বিস্তারিত পোস্টঃ

সালতামামী-২০১৬ খ্রীষ্টাব্দ

০১ লা জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

গতবছরের শুরুতে বই পড়ার একটা টার্গেট নির্ধারণ করেছিলাম কিন্তু বছর শেষে এসে দেখি সে টার্গেটের কাছাকাছিও যেতে পারি নি। বই পাঠের চেয়ে ভার্চুয়াল জগতেই বিচরন করেছি বেশী। তবে আশার কথা হলো সারা বছরের গুগুল সার্চ হিস্টোরী বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে বেশী সময় ব্যায় করেছি স্টাডি রিলেটেড ওয়েভসাইটে, ব্লগ আর্টিক্যাল ইত্যাদি পাঠে এবং ইউটিউবে মুভি ডকুমেন্টারী দেখে এবং মিউজিক শোনে । নিজের সম্পর্কে এমন চমকপ্রদ তথ্য আবিষ্কার করে সত্যি খুব প্রীতবোধ করছি। আমার মনে হয় টার্গেটকৃত বই পাঠের লক্ষমাত্রা অর্জিত না হওয়ার ক্ষতিকে পুষিয়ে দিবে ওয়েভের এই পরিসংখ্যান। যাই হোক যদি বলেন ইন্টারনেট বইয়ের বিকল্প নয়। তাছাড়া বইয়ের আনন্দও সেখানে অনুপস্থিত। তবুও বলি বই জ্ঞানার্জনের একমাত্র মাধ্যম নয়। অন্যতম মাধ্যম । বই পাঠ ছাড়াও আমরা নানাভাবে বিদ্যাশিক্ষা এবং জ্ঞান লাভ করে থাকি। আজকের যুগের ইন্টারনেট সেরকম একটি মাধ্যম। কেউ কেউ বলেন ইন্টারনেটে খারাপের শেষ নাই। আমি বলি ইন্টারনেট নিরপেক্ষ মাধ্যম যার ভালো মন্দ কোনটিই নেই! ভালো মন্দ নির্ভর করে আপনি এ থেকে কি নিচ্ছেন আর কি নিচ্ছেন না তার উপর। যেহেতু ইন্টারনেট প্রাত্যহিক জীবনের অংশ হয়ে গেছে সুতরাং শুধু বাস্তবে ভালো আমল করলে হবে না ইন্টারনেটেও ভালো ভালো আমল করা দরকার। তাই আসুন নতুন বছরে নিয়্যত করি বাস্তবে এবং ভার্চুয়ালে ভালো থাকার। বাস্তবে আমার মতো বে নামাযী হয়ে অনলাইনে এসে নামাজের ফজিলত বয়ান আর আমীন আমীন করা থেকে সব্বাই বিরত থাকি। আবার বাস্তবে ভালো মানুষ হয়ে যেনো অনলাইনে এসে নামে ববেনামে শয়তানী আমল থেকে বিরত থাকি। আমীন আমীন উচ্চারণে জুকার মামার ফেইসবুক কিংবা ব্লগ না কাপাইয়া আল্লাহর ঘর মসজিদে গিয়ে দিলসে আমল করি (হনেওয়ালার) বহুত ফায়দা হাসিল হবে। ঘুম থেকে উঠেই আল্লাহর দুনিয়া দেখার আগে মুবাইলের স্ক্রিন দেখার বেহুদা আমল পরিহার করে মুক্ত বাতাসে হাটাহাটির আমল শরীর স্বাস্থের জন্য খুব ফায়দা আনবে তাই প্রত্যেহ এটা করতে যেন না ভুলি। আলস্য সব কাজের এবং চিন্তারও চির শত্রু তাই আলস্যেকে দমন করতে নিজেকে বেশী বেশী ব্যস্ত রাখুন। কাজহীন থাকলে প্রকৃতির সাথে একাত্ত্ব হই।
অযতা কথা বলা খুব বাজে আমল। আর সেটা যদি হয় নিজের সম্পর্কে তাহলে আর কথাই না-
আপনার আমার সব আমল বরবাদ হয়ে যাবে।
সকল ইবাদতির বড় ইবাদত হচ্ছে নিজের ফরয আমল। ফরজ খাওয়া এবং ঘুম গোসল জ্ঞানার্জন বাদ দিয়ে ইন্টারনেটে ঘুরাঘুরির চেয়ে ফরজ আমলের উপর মেহনত করি।
আমল বিফলে যাবে না।

বিঃদ্রঃ আজকের জন্য কেউ এই পোষ্টে 'আমীন' বললে বলতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.