নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকরো ডাইরি...

তাসফিদ মাহফুজ

লেখার মত কিছু হয়ে উঠেনি......... বা এটুকু বলতে পারি... আজ আছি কাল থাকবনা...

তাসফিদ মাহফুজ › বিস্তারিত পোস্টঃ

নিরব সময় ২৬.১২.১২

২০ শে জুন, ২০১৪ ভোর ৬:১১

ইচ্ছেগুলো তোমায় ছুঁয়ে যায়

ভেজা ফুল হয়ে

শান্ত আঁধার ছুঁয়ে

আমায় নিরবতা এনে দেয় ।



জলপদ্মের মত ভেসে

সুদূর নীলের উদ্দেশ্যে

বিস্তৃত সময় কেটে যায়



ভাল না থেকেও

তবুও ভাল আছি

সময়, সীমানা ছাড়িয়ে

অনুভবে তোমার পাশাপাশি



ইচ্ছে জাগে নিরবতা ভাঙি

আলত হাতে হাত রাখি

গোধূলি ক্ষণে ভোলা মনে

মিষ্টি চোঁখে আমার দু আঁখি



ব্যকুলতার ডাকে . . .

আমার সুপ্ত উঠোনটাকে

ভালবাসার খামে

পাঠিয়ে দিই তোকে ।



কি যে নিরবতা

কি যে অসারতা,

একলা এই দেশে . . .

কোথাও কেউ নেই

কেউ নেই যেনো,

আমার অস্তিত্বের পাশে ।



বৃষ্টি ফুল হয়ে ঝড়ে

কাটা হয়ে গাঁথে

প্রিয় মুহূর্তগুলো...

কাঁদায় আঘাতে আঘাতে ।



সহজ অঙ্কে আজ বেদনা খোঁজে মন...

দখিনা বাতাস কখনো

ঠোটে জাগায় শিহরণ

চোঁখের পলকে...

সময় ঝলকে...

জ্বলে প্রদীপ শিখা দহন ।



কি স্পর্শ, কি স্বপ্ন,

দুটো পথেই আজ ক্লান্ত আমি

পথ চেয়ে একা একা

তোরই পথে চেয়ে থাকা ।







মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

২| ২২ শে জুন, ২০১৪ রাত ৮:১২

আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে স্বাগতম ।
ব্লগিং করুন ,
পড়ুন ।
অন্যের পোস্টে মন্তব্য করে উত্‍সাহিত করুন ।
আর ভাল থাকুন । :)
লেখাটি পড়লাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.