নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সদা দেশপ্রেমে অটল কিছু "মানুষ"..

টুলস বিডি

একটি সম্পূর্ণ বাংলাদেশী ইলেক্ট্রনিক্স- নির্ভর ই- কমার্স সাইটের প্রতিস্রুতিবদ্ধ ও পারস্পরিক সহযোগিতামূলক পোস্ট এবং টিউটোরিয়াল শেয়ার করতে একটি ক্ষুদ্র পদক্ষেপ ।

টুলস বিডি › বিস্তারিত পোস্টঃ

চলুন নিজেই করিঃ Nokia 5110 মোবাইলের Graphical LCD চালান Arduino Uno এর সাহায্যে!!!

১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৪২





শুভ দুপুর!!



আমরা আবারো এসে হাজির হলাম, আমাদের "চলুন নিজেই করি সিরিজের" ৩য় কিস্তি নিয়ে। এইবারের বিষয়ঃ নোকিয়া ৫১১০ মোবাইলের গ্রাফিক্যাল এল সিডি চালানো, আরডুইনো উনো দিয়ে। আমরা যারা ইলেক্ট্রনিক্স এর বিভিন্ন প্রজেক্ট নিয়ে ঘাটাঘাটী করি, তাদের কাছে আরডুইনো উনো খুবি সাধারণ একটি এম্বেডেড সিস্টেম। আর গ্রাফিক্যাল এল সিডি নিয়ে আমরা আগেও একটি পোস্ট দিয়েছিলাম । সেটা ছিল মূলত কালার গ্রাফিক্যাল এল সি ডি । সেটার তুলনায়, আমাদের আজকের পোস্টে ব্যবহৃত এলসিডি টি দামে সস্তা, ব্যবহারে সোজা কিন্তু মনোকালার।



তো চলুন শুরু করা যাক...



আগেই বলে নিই, এই গ্রাফিক্যাল এলসিডি তে আপনি যাকোন গ্রাফিক্যাল ইনফোরমেশান দেখাতে পারবেন। চাইলে আপনি আপান্র লাইব্রেরি ফাইল ক্রিয়েট করে নিজের বানানো ফন্ট ও ছবি ও ডিসপ্লে করতে পারেন!!



আমরা যে এলসিডি টি ইউজ করছি, অর্থাৎ নোকিয়া ৫১১০ এর এলসিডি টি দেখতে নিম্নরূপঃ







আর উলটো দিকের পিন কানেকশান সাইড টী দেখতে এরকমঃ







চলুন দেখে নেওয়া যাক কিভাবে Arduino এর সাথে এটা connect করা যায়।







সবার আগে বলে নেওয়া দরকার এই display module টি কিন্তু 3.3V device, তাই এতে কখনই 5V এর supply use করা যাবে না। Arduino UNO কিন্তু 5V ডিভাইস তাই সরাসরি arduino এর পিনের সাথে display module এর পিন connect করা যাবে না। তাই বলে এটা Arduino UNO / mega এর সাথে use করা যাবে না তা কিন্তু না।

Arduino UNO /Mega এর সাথে এটা ব্যবহার করতে হলে logic level converter use করতে হবে ।

নিচে connection diagram দেওয়া হলঃ







Level converter এর জন্যে টুলস বিডি তে খুঁজুন



Coding এর জন্য এই দুইটা Library download করে রাখতে হবে আপনার Arduino এর Library folder এ। লাইব্রেরী ফাইল দুটো হচ্ছেঃ

১) PCD8544-Nokia-5110-LCD

মিডিয়াফায়ার লিংক

২) Adafruit-GFX-Library মিডিয়াফায়ার লিংক



এখন একটা example code এর মাধ্যমে আপনাদের এই LCD screen টা coding এর একটা idea দিচ্ছি। কোডিং এর অনেক সিনট্যাক্স সামুতে সরাসরি লেখা যায় না- ডিজএলাউড হিসেবে ডিটেক্ট করে। তাই আপনাদের সুবিধার্থে নিচে নোটপ্যাড এর ডাউনলোড লিংক দেয়া আছে।



// Nokia 5110 LCD-Display (84x48)



#include

#include



// D7 - Serial clock out (SCLK)

// D6 - Serial data out (DIN)

// D5 - Data/Command select (DC)

// D4 - LCD chip select (CE)

// D3 - LCD reset (RST)

Adafruit_PCD8544 display = Adafruit_PCD8544(7, 6, 5, 4, 3);





void setup() {



// Display initialization

display.begin();



// set contrast

display.setContrast(40);

display.clearDisplay(); // clears the screen and buffer

}





void loop() {



display.setTextSize(1);

set_text(11,0,"Hello World!",BLACK); // origin (x,y) of the text

delay(500);



display.drawLine(9,11,79,11,BLACK); // co-ordinate of the line (x1,y1,x2,y2)

display.display();

delay(500);



display.drawCircle(8,23,5,BLACK); // center(x,y) of the circle & radius

display.display();

delay(500);



display.fillCircle(11,26,5,BLACK);

display.display();

delay(500);



display.drawRect(25,18,10,10,BLACK); // four corner points of a rectangle

display.display();

delay(500);



display.fillRect(28,21,10,10,BLACK);

display.display();

delay(500);



display.drawRoundRect(47,18,10,10,2,BLACK);

display.display();

delay(500);



display.fillRoundRect(50,21,10,10,2,BLACK);

display.display();

delay(500);



display.drawTriangle(68,18,68,28,78,23,BLACK);

display.display();

delay(500);



display.fillTriangle(71,21,71,31,81,26,BLACK);

display.display();

delay(500);





display.setTextSize(1);

set_text(11,35,"ToolsBD.com",BLACK);

delay(500);



while(1)

{

}

}



void set_text(int x,int y,String text,int color){



display.setTextColor(color);

display.setCursor(x,y);

display.println(text);

display.display();

}



কোডটির নোটপ্যাড ডাউনলোড লিংক



কোডটি রান করার পর, স্ক্রীণে যে ফলাফল টি দেখতে পাবেনঃ







হয়ে গেল নোকিয়া এলসিডি তে আপনার গ্রাফিক্যাল ইনফো ডিসপ্লে!!!

এবার আপনি আপনার ইচ্ছে মত, যেকোন লেখা/ ছবি দেখাতে পারেন নোকিয়ার এলসিডি তে, যখনতখন!!



-------------------------------------------------------



আজ তাহলে এখানেই শেষ করছি। আশা করি খুব শীঘ্রই আরো নতুন কিছু নিয়ে আপনাদের কাছে আসতে পারব। সবাই ভাল থাকবেন। আর হ্যাঁ, প্র্যাক্টিস করতে অবশ্যই ভুলবেন না!!



আপনাদের বিজ্ঞ মতামত কাম্য।

আমাদের ফেসবুক পেজঃ

http://www.fb.com/tools.bangladesh

:)



বিঃদ্রঃ এই টিউটোরিয়াল "টুলস বিডি " (http://www.toolsbd.com) এর মেধাস্বত্ব। টুলসবিডি এর লিখিত অনুমতি ছাড়া দয়া করে কপি-পেস্ট করে নিজের ব্লগ/ পেজের লাইক/ র‍্যাঙ্কিং বাড়াতে যাবেন না। তবে, শিক্ষা প্রতিষ্ঠান এ শুধু মাত্র শিক্ষা মুলক কাজে আমাদের টিউটোরিয়াল গুলো ব্যবহার করা যাবে, এটা এবং ভবিষ্যৎ এর সবগুলো। সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের রেফারেন্স কার্যক্ষেত্রে উল্লেখ করতে হবে, সেটুকু আশা করি কেউ নারাজি হবেন না!



মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.