| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি দেখার ছিলো কি দেখছি!
পরে বলবো ...
বিশ্ববিদ্যালয়ে প্রথম আসা ছাত্রীটিকেই টার্গেট করেছিলেন হিমু। প্রেম নিবেদন করতে গিয়ে নিজেকে পরিচয় করিয়েছিলেন একজন ব্যাংক কর্মকর্তা হিসেবে। আর সেকারণে খুব সহজেই তৈরি হয়ে যায় সম্পর্ক। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেম। চার বছর ধরে সে প্রেম গভীর থেকে গভীর হয়ে যায়।
সম্প্রতি প্রকৃত ঘটনা প্রকাশ হয়ে পড়ে। প্রেমিকা জানতে পারেন তার ব্যাংক কর্মকর্তা প্রেমিক আসলে একজন প্রহরী। হতাশ হয়ে পড়েন ছাত্রীটি। ‘আত্মমর্যাদা’ রক্ষায় একটু একটু করে দূরে যেতে থাকেন। আর তাতেই কাল হয়ে দাঁড়ায়। প্রেমিকের ছুরির আঘাতে ঘাড়ের নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত দুই ইঞ্চি গভীর ক্ষত হয়ে যায়। তাকে দ্রুত নেয়া হয় হাসপাতালে।
এ ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)। ঘটনার শিকার ছাত্রীর নাম ইসমাত জাহান সিগমা। তিনি রাবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী এবং মন্নুজান হলের অনাবাসিক ছাত্রী। থাকতেন কাজলা এলাকায় একটি মেসে। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালিতে।
প্রতারক প্রেমিকের নাম মমতাজুল ইসলাম হিমু। সে নগরীর তালাইমারীর বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কাজলা গেটে রিকশায় উঠছিলেন সিগমা। এসময় মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখানে এসে সিগমার পিঠে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় প্রেমিক হিমু। এতে তার ঘাড়ের নিচ থেকে কোমরের নিচ পর্যন্ত অন্তত ‘দুই ইঞ্চি’ গভীর হয়ে কেটে যায়। ঘটনাস্থলেই রক্ত দিয়ে তার শরীর জামা ভিজে যায়।
পরে সহপাঠিরা অটোরিকশায় করে প্রথমে তাকে রাবি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে অবস্থা গুরুতর দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।
সিগমার কয়েকজন সহপাঠি জানান, প্রথমবর্ষ থেকেই হিমুর সঙ্গে প্রেমের সম্পর্কে অবদ্ধ হয় সিগমা। গত কয়েক বছরে তাদের মধ্যে গভীরভাবে মেলামেশা হয়। সম্পর্ক শুরুর আগে হিমু নিজেকে আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের রাজশাহী শাখার একজন কর্মকর্তা পরিচয় দেয়। কিন্তু সম্প্রতি জানা গেছে সে প্রকৃতপক্ষে ওই ব্যাংক শাখার প্রহরী।
সহপাঠীরা আরো জানান, সিগমা প্রথমে বিষয়টি জানতো না। সম্পর্ক হওয়ার তিন বছরের মাথায় বিষয়টি প্রকাশ হয়ে পড়ে। এরপর হিমুকে এড়িয়ে চলতে থাকে সে। সিগমার এ পরিবর্তন দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে হিমু। বেশ কিছুদিন থেকে হুমকি দিয়ে আসছে। এরই জের ধরে দিনের বেলায় প্রকাশ্যে তার পিঠে খুড় দিয়ে আঘাত করে গুরুতর জখম করেছে।
রাবি চিকিৎসা কেন্দ্রের কয়েকজন চিকিৎসক বলেন, খুড়ের আঘাতে সিগমার মেরুদন্ডের পাশ দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত কেটে গেছে। আঘাতটি গুরুতর।
সূত্র লিংক : http://www.somoyerkonthosor.com/news/71106
©somewhere in net ltd.