নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের কণ্ঠস্বর

আমার ছবি নাই , দেশের সম্ভাবনাময় একটি ছবি প্রোফাইলে দিলাম ।

কি দেখার ছিলো কি দেখছি!

পরে বলবো ...

কি দেখার ছিলো কি দেখছি! › বিস্তারিত পোস্টঃ

এই গরমে বাসে একদিন ......

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৫৪

;):):Dদেশে গরমে যে পাগল অবস্থা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে শিমুল।



বাসে সবারই গরম লাগে। সবাই ই বাতাস চায়।



কিন্ত কেউ কেউ বাসকে বাপের সম্পত্তি মনে করে সবাইকে বাঁশ দিতে চায়।



আজকে বাসে যাচ্ছে শিমুল সায়েন্স ল্যাব। বাসে দুইজন এই শ্রেণীর মানুষ উঠল কাকরাইলে।



শিমুলের পিছনে বসে ঠাস করে জানালাটা নিজেরা খুলে নিল। তার দিকে দিল পুরোটা ঠেলে।



সে জাস্ট পেছনে ঘুরে তাকালা। কিছু বলার আগেই দুজন হা হা করে উঠল।



"বাতাস আমাদের প্রাপ্য, আমাদের প্রাপ্য"



"আপনাদের তো পিছনে একটা জানালা আছে। ওইটা খুলেও রাখসেন। কয়টা জানালা লাগে ভাই?"



"না না আপনার না, এই জানালা আমাদের"।



"ভাই, আপনাদের তো একটা জানালা আছে, আমাকে একটু বাতাস দিবেন না?"



"চোখ গরম করে কথা বলতেস কেন?" দুইজনের ভিতর বয়স্ক লোকটা তেতে বলে।



এই সময়ে তাঁদের সাথে থাকা আরেকজন তাল দেয়,



"ঠিকই আছে, ওইটা উনাদের অধিকার।"



মানুষজন তাকাচ্ছে, আর এরা একইসাথে তিনজন এক জায়গার। এর জন্যে সাপোর্ট বেশি। শান্ত ভঙ্গিতে এবার সামলায় শিমুল, সানগ্লাসটা খুলে জবাব দেয়,



"আপনারা অনেক পাওয়ারফুল, কিছু বলা যাবে না, নাকি?"



"আপনার চোখ দেখে আমার গলা শুকায় গেছে" বিশ্রী হাসি দেয় জানালাপ্রেমী।



"আচ্ছা এইবার বাতাস খান"



ফোন বের করে বন্ধুবান্ধবদের কল দিতে থাকে শিমুল। এই অপমান সহ্য হয়নাই।



কেউ ফোন ধরছে না, রাগ বাড়ছে তাঁর। তিনজন আর একজন। নইলে এখনই ধরত।



"বা- করব ফোন কইরা" পেছন থেকে হাসে দুইজন।



গা রি রি করে তাঁর। রাগের মাথায় জাস্ট ডানহাত তুলে জানালাটায় একটা ঘুশি মারে শিমুল।



শক্ত থাই কাচের জানালা চুরচুর করে ভেঙ্গে পড়ে।



মুহূর্তে পেছনের দুইজন চমকে যায়। বাসের যারা এতক্ষণ দুই জনকে সাপোর্ট দিচ্ছিল এক পলকে তাঁরা বলে ওঠে, "এইটাই ঠিক হইসে, এইবার বাতাস আসবে, ওকে ওকে"



বাস মৎস্য ভবন পার হয়। শিমুল ফোন টিপছে। কন্ট্রাক্টর আসে, জিজ্ঞেস করে কি হয়েছে।



সবাই বলে জানালা এমনি এমনি ভেঙ্গে পড়েছে। বরং ওকে ধমক দেয় জানালার এই অবস্থা কেন?



শিমুল মোবাইল টিপছে, হাতের দিকে তাকালো, একটু ব্লাড বের হয়েছে অনামিকার নাকল থেকে। তেমন কিছু না।



বাস শাহবাগ দাড়ানোর সাথে সাথে হুড়মুড় করে নামতে থাকে তিন জানালাপ্রেমী। কে কার আগে নামবে তা নিয়ে প্রতিযোগিতা লাগে। নেমে অন্য বাসের জন্যে দাঁড়ায় তিনজন।



সব দেখল শিমুল। একবার ভাবল নামবে কিনা। পরে ভাবে না থাক। পরীক্ষা আছে। কাগুজে বাঘদের পেছনে দৌড়ানো থেকে পরীক্ষা দেয়াটা জরুরী।



বন্ধুদের কল ব্যাক আসে, "কী হইসে দোস্ত?"



"কিছুনা মামা, ছোট সমস্যা হইসিল, মিটে গেছে।

সূত্র- http://www.somoyerkonthosor.com/news/71729

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৫৫

আপেক্ষিক বলেছেন: নিজের হাতটা ক্যান? ওই তিন শালার মাথা ধইরা গ্লাসটা ভাঙা যেত।। বাসে এরা যে কই থেকে আসে। ব.চ কোথাকার!!!! X( X(( X(

২| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪১

হেডস্যার বলেছেন:
ধূর মিয়া, ভাবসিলাম মারামারিটা হইবো.... B-))

৩| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪২

সাদামন০০৭ বলেছেন: বন্ধুরা এসে মাইর দিলে খুব খুশি হইতাম।।

৪| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৮

ডেমোনিয়াক ম্যাডম্যান বলেছেন: ইশশিরে গ্যান্জাম টা হৈলনা... :p

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.