| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি দেখার ছিলো কি দেখছি!
পরে বলবো ...
void(1);
ফেলে আসা দিন লিপির সন্ধানে বেরিয়েছি
সান্ধ্য ভ্রমনে
যদিও সন্ধ্যা নামতে অনেক বাঁকি
আসতে অনেকটা পথ দিতে হবে তাকে পাড়ি
সে নিজেই ঘোড়ে এখনও দ্বিপ্রহরের পাখা ধরে
সেই দিনলিপিকে কি কেটেছে কীট পতঙ্গ
উঁইপোকা সাদা কিংবা কালো
অন্ধকার গৃহ কোণে ছিল কি সে
স্যাঁতস্যাঁতে মাটির উপরে স্তুপের পর স্তুপাকারে
কেঁটেছে কি ইঁদুরে বাদরে ঘুনপোকায়
কেঁটেছে যে তারা,সময়ে চৌকাঠসহ
অনেক কিছু
সেই সব দিনলিপি খুঁজি,
খুঁজে ফিরি,
যা ফেলে এসেছি একাত্তুরের রণাঙ্গনে
বুলেট কামান বন্দুক গেরীলাদের গ্রেনেড
আরও কত মারনাস্ত্র হাতিয়ার
বিস্ফোরক রকেট লান্সার,
মনের মধ্যে লুকানো শক্তিধারা তীব্র বিশ্বাস
আরও কত কি যে খুঁজি দিনলিপি খোঁজা ছলে
রক্ত জমিন সবুজ বুকেতে বিশ্বাস
লেখা ছিল সেই দিনের দিনলিপির
পাতায় পাতায়,
পারিবারিক কুষ্ঠি নামায়,
যেখানে লেখাছিল চব্বিশ নম্বর সজ্বিমহল ষ্টেটের
এক কড়া এক ক্রান্তির,শুধু মাত্র এক ক্রান্তির
মালিক জমিন্দার ছিল নাকি আমার
পূর্বপুরুষ আমার পিতার প্রপিতামহ
আমি নাকি তারই উত্তরাধিকার
তবু আমি মাড়াইনি সন্ধ্যারঝরা বকুল
মারতে পারিনি দলবেধে যাওয়া
ছয়পায় পিলপিল করে চলা
এক ঝাক পিপিলিকা
শুধু করেছি চুম্বণ রঙিন প্রজাপতি
আর কেঁদেছি কারো কান্নায় ,বিষন্ন চোখের জলে
করেছি স্নান নিজেকে হারিয়ে
যদিও আমার প্রপিতামহরা নাকি ছিলনা
অত উদার
আমি সেই দিনলিপি খুঁজেফিরি
খুঁজি একাকী সান্ধ্য ভ্রমনে
আজিজুর রহমান আজিজ
( ৩০ এপ্রিল ২০১৪ জাতীয় জাদুঘর , শাহবাগ।সকাল এগারটা। প্রথম পর্ব)
সুত্র- http://www.somoyerkonthosor.com/news/71998
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১
সোজা কথা বলেছেন: ভালোই।