নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের কণ্ঠস্বর

আমার ছবি নাই , দেশের সম্ভাবনাময় একটি ছবি প্রোফাইলে দিলাম ।

কি দেখার ছিলো কি দেখছি!

পরে বলবো ...

কি দেখার ছিলো কি দেখছি! › বিস্তারিত পোস্টঃ

মে দিবসের ভাবনা

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

void(1);



আমি এক শিকাগোর মজদুর,

পাথর টেনে পাথরে ঘর বানাই

ঘর নেই আমার,

পাহাড়ের প্রাণ কাটি মালিকের আদেশে

পাহাড় ব্যথা পায় তবু কথা বলেনা

আমার হৃদয় পাথরও কাঁদে

তবু সকলের ঘুম ভাংগেনা ,

ঘাম ঝরে যেনো দগদগে ঘা

প্রলেপ দেয় সেখানে নিষ্ঠুর সময়

শ্রমিকের ঘাম শুকিয়ে যাবার আগে

ন্যয্য মুল্য ঘামের দিতে হয় বুঝিয়ে

প্রিয় নবী মানুষকে ডেকে কন,

শুনেছো কি সে কথা...



হে ধনীক প্রিয়জন

আজ পহেলা মে,শিকাগো দিবস

অথচ হয়না আমাদের হুস

পাহাড়ের পর পাহাড় বুকেচাপা পড়ে

প্রেমীকার বিবর্ন আঁচলে শুধু ঘাম মুছি

সূখ না পেলে তার দিকে ঢিলছুড়ি

একেমন ভালবাসা প্রেম মানুষে মানুষে

তুমিও মজদুর আমিও মজদুর

ব্যবধান শুধু আমি বুঝি তোমাকে

তুমি কেবল বুঝনা আমাকে।



আজিজুর রহমান আজিজ



( ১লা মে শিকাগো দিবসের ভাবনা ।

৩৫৮ শান্তবন দক্ষিন পাইকপাড়া

মিরপুর ঢাকা ১২১৬ রাত ১১.২০

সুত্র- http://www.somoyerkonthosor.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.