নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের কণ্ঠস্বর

আমার ছবি নাই , দেশের সম্ভাবনাময় একটি ছবি প্রোফাইলে দিলাম ।

কি দেখার ছিলো কি দেখছি!

পরে বলবো ...

কি দেখার ছিলো কি দেখছি! › বিস্তারিত পোস্টঃ

১০০ হাত দূরে থাকুন তৈলমর্দনকারী চাটুকারদের কাছ থেকে !

১২ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫২

১০০ হাত দূরে থাকুন তৈলমর্দনকারী চাটুকারদের কাছ থেকে !



' চাটুকারদের থেকে সাবধান থাকুন, চাটুকার বন্ধু অপেক্ষা শিক্ষিত শত্রু অনেক ভালো '

সময়ের কণ্ঠস্বর



আমাদের দেশের ৯৫ শতাংশ রাজনীতিবিদ যদি চাটুকারদের কবল থেকে বেরিয়ে আসতে পারতো তবে, এদেশ অনেক এগিয়ে যেতো নিঃসন্দেহে ।রাজনীতিবিদরা অনেকেই হয়ত সত্যি জানেইনা তাদের ব্যাপারে কি ভাবছে সাধারণ মানুষ, কিভাবেই বা মুল্যায়ন করছে তাদের ।



সময়ের কণ্ঠস্বরের পাঠকদের জন্য এই সম্পর্কিত একটি হাদিস ও হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে শুরু করা যাক।



২৭৪. হযরত মিকদাদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোন প্রশংসাকারীকে প্রশংসা করতে দেখলে, তার মুখে মাটি নিক্ষেপ করবে।



– – মুসলিম



ব্যাখ্যাঃ প্রশংসাকারী বলে তাদেরকে বুঝানো হয়েছে যাদের পেশাই হচ্ছে কোন ব্যক্তির সামনে প্রশংসা করা। এরা স্বার্থ আদায়ের জন্য লোকের প্রশংসায় আকাশ বাতাস মুখরিত করে। যে গুণ তার মধ্যে নেই তা প্রকাশ করে।

প্রকৃত অর্থে মিথ্যা প্রশংসাকারী চাটুকারেয়া আসলে নিজের অজান্তেই নিজে একধরনের নৈতিক অবদমনের শিকার হয় , একইসাথে প্রশংসা করা ব্যাক্তিটিকেও তার সঠিক অবস্থা থেকে অন্ধকারে ফেলে দেয় !

শুধু আজ নয় শতহাজার বছর আগে থেকে শুরু করে সকল যুগে এ ধরনের লোকের আবির্ভাব দেখা যায়।

এ সকল লোকের ক্ষেত্রে বলা হয়েছে যখন এরা স্বার্থ আদায়ের উদ্দেশ্যে ব্যাক্তির মিথ্যা ভূয়সী প্রশংসা করে তখন তাদের মুখে মাটি নিক্ষেপ কর। অর্থাৎ তাদের উদ্দেশ্য ব্যর্থ করে দাও। এ ধরণের ব্যক্তি আমাদের সমাজেও বিরল নয়। বিশেষ করে রাজনীতিবিদ ও রাজনীতিবিদের ঘিরে থাকা চামচারা ।



চাটুকারিতার বিস্তার, প্রভাব ও কুফল নিয়ে বিস্তারিত পড়ুন - http://www.somoyerkonthosor.com/news/97409

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.