নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটির আকাশ

মাটির আকাশ › বিস্তারিত পোস্টঃ

সেই গল্পটি...

২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সে গল্প পাশাপাশি চলার,সে গল্প অনুভব করার

সে গল্প পাগলামির,

সেই গল্প ছেলেমানুষির!

এলোমেলো চুলের কপালে গড়িয়ে পরার গল্প সেটি!

অবাক হয়ে তাকিয়ে থেকে সে গল্প পড়ে নিতে হয়...

বুঝে নিতে হয় না বোঝার ভান করে,

সত্যি না বোঝার ভান করে,

কালো চোখের দিকে তাকিয়ে থমকে গিয়ে সেই ভাষা পড়তে হয়,



ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে সময়টাকে আলাদা করে নিতে হয়...

কাচুমাচু মুখে সেই গল্পের সারমর্ম বলতে হয়।সেই সারমর্ম বড়োই আশ্চর্যের,বড়োই ভালোলাগার...ভালোবাসার;

গল্পটা কোনো যুক্তি মানে না,

আবেগ দিয়ে যুক্তিখণ্ডন করা হয় সেই গল্পে;

সেই গল্পের আলাদা এক জগত,

বিচিত্র সব অচেনা অনুভুতির জগত সেটি।চেনা মানুষের সাথে ঘোরধরা কিছু সময় পার করার গল্প লেখা হয় সেই জগতে,

যেই জগতে আটকে থাকতে মন চায়;সারাজীবনের জন্য!

সেই গল্প পড়ে অকারণেই কাঁদতে হয়;



কান্নাভেজা মুখে মিষ্টি হাসি নিয়ে পড়ার মত গল্প সেটি,

সেই গল্প সবাই পড়তে পারে না,

গল্পটি যে দুজনার;

গল্পটি যে আমাদের..............................



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.