| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আশায় ভরা কালো আকাশ...
কালচে আশায় বুকবাধা কিছু স্বপ্ন...'
অদ্ভুত সব চিন্তা ভাবনা।আশার আকাশ আবার কালো হয় নাকি!
কখনো কখনো হয় হয়তো।
স্বপ্নেরা কালচে মেঘের আড়ালে লুকিয়ে পরে,স্বপ্নের সাথে তখন লুকোচুরি খেলতে হয়।
লুকোচুরি খেলায় স্বপ্নদের খুঁজে পাওয়া যায়।।
কালচে মেঘ তখন আর থাকে না,তবে সমস্যা একটা জায়গায়!
মেঘ সরে গেলে অনেক স্বপ্নকে আর আগের মতো মনে হয় না,বদলে যায়,সেগুলো বদলে যায়!
অবাস্তব কল্পনা হয়ে সেগুলো ফিরে আসে...কিছু কিছু আবার ফিরেও আসে না...লুকোচুরি খেলার সময় বাস্তবতার মেঘের সাথে সেগুলো কেন জানি পালিয়ে যায়...
তখন আকাশ কালচে কিংবা নীল কোনোটাই থাকে না;
সবুজ ঘাসে গা এলিয়ে ঘোলাটে মেঘের আকাশের দিকে তাকিয়ে তখন ধূসর বৃষ্টির প্রতীক্ষা করতে হয়,
কেন এই ধূসর বৃষ্টির জন্য এত প্রতীক্ষা???
যদি বৃষ্টির ধূসরতার পরো আকাশের এক কোণে এক চিলতে রংধনু দেখা যায় সেই আশায়............
নিয়ম তো এইটাই-
"Never Stop Dreaming!"
©somewhere in net ltd.