নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাটির আকাশ

মাটির আকাশ › বিস্তারিত পোস্টঃ

ঘুড়ি..

২২ শে মে, ২০১৪ রাত ৮:০১

তোমার সবচেয়ে অপছন্দের রং কোনটা??

একদিন আমি তোমার সেই অপছন্দের রঙের ঘুড়ি হয়ে আকাশে উড়বো।পছন্দের রঙে তো যে কাউকে ভালো লাগতে পারে!

তোমার অপছন্দের রঙে আমাকে দেখলে তুমি কি করো আমি সেটা দেখবো,আর সবার মতো আমার দিকেও কি বিরক্তভরা দৃষ্টি দিয়ে তাকাবে,নাকি অপছন্দের রঙকে তুমি ভালবাসার রঙে রাঙিয়ে দাও তা আমি দেখবো সেদিন,

সেদিন আকাশে ঘুড়ি খেলা হবে,উপর থেকে তোমায় দেখতে গিয়ে আমার হয়তো মনোযোগ থাকবে না খেলার দিকে,তাই হয়তো তোমার পছন্দের রঙের ঘুড়িটা আমায় কেটে ফেলবে,আচ্ছা তখন তুমি কি করবে???

তোমার মনোযোগ তখন কোন দিকে থাকবে তা আমার জানতে ইচ্ছে করে।

পছন্দের রঙের সেই ঘুড়ির দিকে তুমি কি তখন তাকিয়ে থাকবে;নাকি কেটে যাওয়া এই ঘুড়িকে পরম ভালোবাসায় মাটি থেকে তুলে নিবে তা আমার বড্ড জানতে ইচ্ছে করে!

যদি তুমি আমাকেই তুলে নাও তাহলে কেটে যাওয়া ঘুড়ি হয়েও আমি সেদিন উড়বো আকাশে,

আমার আকাশে......

আর যদি তাকিয়ে থাকো অন্যদিকে,তাহলে আমি হারিয়ে যাবো না হয়,

এলোমেলো বাতাসের হাত ধরে আমি নাহয় ভেসে যাবো,

হারিয়ে যাবো আমি এক কেটে যাওয়া লাটাইবিহীন ঘুড়ি!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.