| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠক ঠকানিতে ঘুম ভাঙলো।
শব্দের উৎস কোথায়?
নিপুণ ভাবে মিস্ত্রি কাজ করে চলছে,
বা ভাঙছে,
গড়ছে,
ঠক ঠকাঠক ঠক।
শীত নামলো।
সব বাড়ির মালিকের ব্যস্ততার সময়
তাই চারদিকে এত তোড় জোর
গজিয়ে উঠছে ভূঁইফোড়
মালিক,দেখাচ্ছে টাকার দৌড়
চক চকাচক চক।
বিড়াল মুখে করে বাচ্চা আনলো।
ঐদিকে মশার ঔষধ ছেটায়।
অস্তাচলে যাচ্ছে রবি।
জ্বরতপ্ত আমি শুধু ভাবি,
জীবনের কোনো অর্থ আছে? নাকি সবই
ফক ফকাফক ফক।
ফেব্রুয়ারি ১৩, ২০২২
©somewhere in net ltd.