| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

প্রতিদিন মৃত্যু আমাদের ডাকে সত্তুর বার
বলে, "আয় রে আমার কাছে আয়"
শুনতে পাই না, ফ্রিকোয়েন্সি মেলে না।
মিলে গেলেই...
ভাবছি, একটা শ্রবণ যন্ত্র বানাবো।
যেটায় ধরতে পারবে সে তরঙ্গ।
...
অনেক খেটে খুটে তৈরি করেছি।
আমি জানি,আমার হাতে চলে এসেছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর মারণাস্ত্র।
এখন আমি ভাবছি, তবে কি আমি চেক করে দেখবো,
আমার শ্রবণ যন্ত্র কতটা নিখুঁত?
ফেব্রুয়ারি ১৬, ২০২২
"শ্রবণযন্ত্র"
© মোহাম্মদ আখতারুজ্জামান উচ্ছ্বাস
©somewhere in net ltd.