| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#ডায়েরী

সেদিন পুরনো কাগজের দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম...
মনে হলো,একটু উঁকি দিয়েই যাই..কখনো কখনো পুরনো দোকানে এমন অনেক বই পাওয়া যায়,যেগুলো এখন আর বাজারে নেই।
সেদিন কোনো বই না পেলেও হুট করে তোমার ডায়েরীটা হাতে পড়লো। কৌতুহলবশত নিয়ে নিলাম...
তোমার ডায়েরী খুব গুছিয়ে লিখা...সব কিছুই আছে। একদম সব ঘটনা।
সেই রিকশাওয়ালাটার কথা,যে ভুল করে তোমার কাছে ৫০টাকার ভাড়া ৪০টাকা চেয়েছিলো।
সেই ছেলেটার কথা,যে তোমাকে চিঠি দিতো তোমার কোনো উত্তর না পেলেও।
সেই বড়ভাইটার কথা। যে তোমাকে পিচ্চি বলে তোমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলো।
তোমার সব বন্ধু-বান্ধবীর কথা। সব সহপাঠীর কথা।
তোমার সব শত্রুর কথা।
সব আছে।
সব।
কিছুই বাদ নেই।
তারপরও মনের ভেতর কিছু ১টা খটকা লাগছিলো।
আবার পুরো ডায়েরী পড়ে দেখলাম।
এরপর খটকাটা পরিষ্কার হলো।
ঠিক যা ভেবেছিলাম,তাই
তোমার ডায়েরীর কোনো পাতায় আমার কথা লিখা নাই।।
জুন ০১, ২০১৯
©somewhere in net ltd.