| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব বলেছেন, বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের কোনো অস্তিত্ব নেই।ধরে নিলাম বাংলাদেশে একফোঁটাও উগ্রবাদ নেই তার পরেও কি,এই দেশটা নিরাপদ? দেশের রাস্তা ঘাট, যানবাহন থেকে শুরু করে নিজের বাসার বেডরুম সবই অনিরাপদ। আমাদের সরকার তো আগেই বলে দিয়েছে কারো বেড রুম পাহাড়া, তারা দিতে পারবেনা। সব জায়গায় খুনি, ছিনতাইকারী, সন্ত্রাসী,অজ্ঞ্যান পার্টিতে ভর্তি।
ডাকাতি, খুন ,ধর্ষন কোনটা কমেছে বরং দিন দিন আরও বেশি হচ্ছে। দেশের আইন শৃংখলা পরিস্থিতি পাকিস্তান, ইয়েমেন, ইরাক,সিরিয়ার চেয়েও ভয়াবহ। এমন কোনো দিন আছে ৫-৭ জন খুন হচ্ছেনা। দেশ থেকে নতুন প্রজন্মের দক্ষ মানুষেরা নিরবে পরিবার পরিজন নিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছে শুধু মাত্র নিজেদের নিরাপদের জন্য। দেশের বাহিরে যারা তাকে, তারা দেশে আসতে ভয় পায়? আমরা এমন একটা দেশে বাসকরি যে দেশে নিজের জান-মালের কোনও নিরাপদ নেই। রাতে ঘুমাতে গেলেই এই কতাগুলি মাতার মধ্যে গুরুপাক করে ।যারা অনলাইনে লেখালেকি করে, ইদানীং তাদের যেভাবে খুন করা হচ্ছে ? এই জন্য কি আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম? আমি জঙ্গিবাদ কে ঘৃণা করি, যারা ইসলামের নামে জঙ্গিবাদী করে তাদেরকে এমন কঠিন সাজা দেওয়া হোক যাতে করে আর কেউ যেন এই পতে পা না বাড়ায়। এটি এক কঠিন ভাইরাস, এই কঠিন ভাইরাস থেকে আমাদের সমাজ টাকে রক্ষা করতে হবে,আমাদেরকেই।
©somewhere in net ltd.