নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালোবাসার অপর নাম বাংলাদেশ

ভেসপার্‌

জীবনে হোঁচট খেতে খেতেই এতদূর আসা, ভুলে ভরা এই জীবনটা তাই ঠাসা, এবং এর মাঝেই শিখেছি আমি অনেক কিছু, কিন্তু পরোয়া করিনা কোনো কিছু, কারণ আমি কে সেটা জানতে প্রয়োজন এইসবকিছু।

ভেসপার্‌ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি লিইপজিগ বিশ্ববিদ্যালয়

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮

স্কুল এ পড়ার সময় থেকেই স্বপ্ন ছিল নামকরা কলেজে পড়ব,কিন্তু স্কুল শেষ করে মোটামুটি ধরণের একটি কলেজে পড়েছিলাম।এবার চিন্তা করলাম ভালো কলেজে পড়িনিতো কি হয়েছে,ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তো রয়েছে।কপাল খারাপ কোনো পাবলিক ইউনিতেই চান্স পেলাম না,পড়তে হলো প্রাইভেট ইউনিতে।ব্যাচেলর শেষ করার পর ভালো কোথাও মাস্টার্স করার ইচ্ছা ছিল।এবার আইবিএতে চান্স পেয়ে গেলাম,কিন্তু যেটা চাইছিলাম সেটা হয়নি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় চান্স পেয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএতে।এখন এমফিল পড়ার জন্য বাইরের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে গবেষণা করছি।পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর অধিকাংশই অনেক পুরোনো(যারা বাইরে পড়াশুনা করতে যেতে চান,ইউনি নির্বাচন করার ক্ষেএে এই জিনিসটি মাথায় রাখবেন)।জার্মানির লিইপজিগ বিশ্ববিদ্যালয়টি সেইরকম একটি প্রতিষ্ঠান।



জার্মানির লিইপজিগ স্টেট অব সাক্সনে,পুরাতন এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত।এটি পৃথিবীর অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোর একটি এবং জার্মানির পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি দ্বিতীয়।প্রথমটি হলো হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, যেটি ১৩৮৬সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়টি সাক্সনির ইলেক্টার ফ্রেডেরিক ওয়ান এবং তার ভাই উইলিয়াম দ্বিতীয় মারগ্রাভ অব মেইশেন ১৪০৯সালের ২রা ডিসেম্বর প্রতিষ্ঠিত করেছিল।শুরুর দিকে মাএ চারটি অনুষদ দ্বারা বিশ্ববিদ্যালয়টি গঠিত হয়েছিল,বর্তমানে রয়েছে চৌদ্দটি অনুষদ।প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি কোনো রকম বাধা ছাড়াই ৬০০ বছর ধরে শিক্ষা ও গবেষণা কাজে নিযুক্ত রয়েছে।

লিইপজিগ বিশ্ববিদ্যালয়ে অনেক উল্লেখযোগ্য ব্যক্তি তৈরি হয়েছে,তাদের মধ্যে রয়েছে-

১)সিএফডব্লিও ওয়ালথার-লুথেরান চার্চের প্রথম প্রেসিডেন্ট (মিসৌরি নীতি এবং একজন প্রভাবশালী ধর্মতত্ত্ববিদ)

২)জোহান উলফগ্যাং ভন গ্যোথে-জার্মান কবি এবং বহুবিদ্যাজ্ঞ

৩)মিশেল ব্যাচেলেট-চিলির প্রথম মহিলা প্রেসিডেন্ট

৪)এ্যাঙ্গেলা মরকেল-জার্মানির বর্তমান চ্যান্সেলর

৫)ফেলিক্স ব্লোছ-সুইস পদার্থবিদ,পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার

৬)গুস্তাভ হার্টজ-জার্মান পদার্থবিদ,পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার

৭)ভের্নার হাইজেনবের্গ-পদার্থবিজ্ঞানী,পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার

৮)উইলহেম অস্তওয়াল্ড-জার্মান রসায়নবিদ,রসায়নে নোবেল পুরস্কার

৯)পল এরলিচ-জার্মান ডাক্তার,মেডিসিনে নোবেল পুরস্কার

১০)থিওডোর মম্মেসেন-জার্মান ইতিহাসবিদ, সাহিত্যে নোবেল পুরস্কার

১১)সান-ইতিরো-জাপানি পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার

১২)নাথান সোওঁডারব্লোম-সুইডিশ গির্জার যাজক,শান্তিতে নোবেল পুরস্কার

১৩)জুলিয়াস এডগার লিলিয়েনফিল্ড-ইহুদি অস্ট্র-হাঙ্গেরীয় পদার্থবিজ্ঞানী, ট্রানজিস্টার এর উদ্ভাবক

১৪)ফ্রেডরিক নিয়েতযেসছে-জার্মান দার্শনিক

১৫)রিচার্ড ওয়াগনার- জার্মান সুরকার



এরকম আরো বিশাল লিস্ট আছে,যা আসলে বলে শেষ করা যাবেনা।আপনরা চাইলে উইকিতে গিয়ে ঘুরে আসতে পারেন।ওয়েব-http://en.wikipedia.org/wiki/Leipzig_University

আর বিশ্ববিদ্যালয়ের সাইটটি যদি দেখতে চান,তাহলে যেতে হবে এখানে-http://www.zv.uni-leipzig.de/en/



সামুতে এটা আমার প্রথম পোস্ট,জানিনা আপনাদের কেমন লাগবে?তবে ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।যদি আপনাদের ভালো লাগে,তাহলে পরবর্তীতে এ নিয়ে আরো বিস্তারিত লিখব।সবাইকে অনেক ধন্যবাদ। :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.