| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেসপার্
জীবনে হোঁচট খেতে খেতেই এতদূর আসা, ভুলে ভরা এই জীবনটা তাই ঠাসা, এবং এর মাঝেই শিখেছি আমি অনেক কিছু, কিন্তু পরোয়া করিনা কোনো কিছু, কারণ আমি কে সেটা জানতে প্রয়োজন এইসবকিছু।
ডিসেম্বর,২০০৪ সাল।
বিবিএ প্রথম বর্ষ। প্রতিদিনের মত দেরী করে ঘুম থেকে উঠা আর দেরী করে নাস্তা করা বদ-অভ্যাস হয়ে দাঁড়িয়েছে।বিকালের দিকে বেশীরভাগ ক্লাস হওয়াতে রক্ষা,নয়তো সকালের ঘুমটাই মাটি হয়ে যেত।ব্যাচেলর লাইফের মজাতো এখানেই।কিন্তু যেদিন রুটিনমাফিক বাজারের লিস্টে নিজের নাম থাকে সেদিন আর ভালো লাগেনা।ব্যাগ ভরে চাল,ডা্ল,মা্ছ,তরকারী কিনে সেটা আবার পাঁচতলা সিঁড়ি বয়ে নিয়ে যাওয়া যে কতটা পেইন,যারা করেছে তারা এর মর্ম বুঝবে।
বাজার করে আনার পরও যে শান্তিতে একটু রেস্ট নিতে পারতাম তাওনা। শুরু হয়ে যেত বুয়ার বকা-ঝকা।এই পঁচা মাছ কে আনছে?এইগুলাতো খাওয়া যাবেনা,ফেলে দিতে হবে ইত্যাদি ইত্যাদি।চেঁচিয়ে একেবারে পুরো বাসা মাথায় উঠাত।মনে মনে কি যে রাগ হতো কাউকে বোঝাতে পারবনা। আরে পঁচা মাছ কি আমি ইচ্ছা করে আনছি? বাজারে গেলে সব মাছই আমার কাছে ফ্রেশ লাগে,তারপর বাসায় এসে বুঝতে পারি যে এটা পঁচা মাছ।ঠিক করলাম,এবার থেকে বাড়ী গেলে আমিই সব বাজার করবো। কেননা,বাড়ীতে আমার আব্বুই সবসময় বাজার করে থাকে।বাড়ীতে কিছুদিন করলে কিছুটা ধারণা পাওয়া যাবে,আর আম্মুর বকা-ঝকা শুনতে শুনতে আমি অভ্যস্ত।তাহলে আর যাই হোক বুয়ার বকা-ঝকা শোনা লাগবেনা।
আমার এই ব্যাচেলর লাইফের সঙ্গে অনেকগুলো পরিচিত মুখের কথা মনে পড়ছে।তবে এই পর্বে নাহিদ,শাকি্ল,রিপণ ভাই,রাজিব এবং সেলিম এইকজনাকে দিয়ে শুরু করছি।কারণ,এরাই ছিল আমার ব্যাচেলর লাইফের শুরুর দিককার সঙ্গী-সাথী।
আমরা অর্থাৎ শাকিল,নাহি্দ,সেলিম এবং আমি রুমমেট কাম ক্লাসমেট ছিলাম।রিপণ ভাই ছিল আমাদের মেসের সিনিয়র মেম্বার আর রাজীব ছিল সবচাইতে জুনিয়র।প্রতিটি মানুষের কিছুনা কিছু দুর্বলতা থাকে,এমনকি আমিও তার মধ্যে রয়েছি।তাই কারো ভালো-মন্দ এককভাবে বিচার করা ঠিক নয় বলে এখানে কারো সমন্ধে তেমন নেগেটিভ মন্তব্য করতে চাইনা।শুধু এইটুকুই বলবো আর সব মেসের মেম্বারদের মত আমাদের মধ্যেও সখ্যতা ছিল অনেক ভালো,যদিও খুব কম সময়ের জন্য আমরা ধানমন্ডির সেই বাসায় ছিলাম।
আজ এই পর্যন্ত থাক,পরের পর্ব পড়ার আমন্ত্রন রইল।আলবিদা
২|
১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১২
ভেসপার্ বলেছেন: ধন্যবাদ..পরিবেশ বন্ধু
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ লেখা