নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে..

রঙিন স্বপ্নের রঙিন মানুষ

আ. আবেদ

আ. আবেদ › বিস্তারিত পোস্টঃ

নজরে আসতে কত দেরি পাঞ্জেরি?

১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২৪

কবি ফররুখ আহমেদের " পাঞ্জেরি " কবিতা ব্রিটিশবিরোধী এবং তৎকালীন জনতাকে জেগে উঠার হাতিয়ার, যা রূপক অর্থে রচিত হয়েছিল। কিন্তু তৎকালীন ব্রিটিশবিরোধী কবিতা বর্তমানেও উপযোগী। কারন আমরা সেই বৃত্ত থেকে বের হতে পারলাম না। নামে মাত্র স্বাধীনতা পেতেছি। কিন্তু জয় করতে পারি নি পাঞ্জেরির মন। পাঁচ পছর পর পর আমরা পাঞ্জেরি নির্বাচন করি। ভাবি, এবার কিছু হবে। কিন্তু ফলাফল শূন্য। ক্ষমতার লোভ যেখানে মানবতাকে হার মানিয়েছে, নৈতিকতাকে হার মানিয়েছে সেখানে পাঞ্জেরি কিভাবে আমার কথা শুনবে? আমরা কিভাবে তাদের নজরে আসবো? তাদের নজরে তো সেই ক্ষমতা সেই কালো টাকা। তার তো শিরোনাম, নজরে আসতে কত দেরি পাঞ্জেরি?



আমার ব্লগপোস্টের প্রেক্ষাপট সাম্প্রতিক অবরোধ, হরতাল, পেট্রল বোমা ও মৃত্যু। এইতো আজকেই আমার বড় ভাই টাকা থেকে নিজ জেলায় আসলো। কিন্তু তার আসার সময় সর্বদায় চিন্তায় ছিল আমার পরিবার। রাস্তার তো সহিংসতার সম্মুখীন হয় নি। কিন্তু এই চিন্তা কেন? শুধু আমার পরিবার না বর্তমানে প্রায় সব পরিবারই এই দুশ্চিন্তা থেকে মুক্তি হতে পারছে না। আর পক্ষান্তরে সরকার নির্জীব। মরছে আমার ভাই, আমার বোন, আমার জন্মদাতা পিতা। তবে দুষ কি আমাদের? হে, আমাদের। পাঁচ বছর পর পর এখই ভুল করে খাল কেটে কুমির আনছি। আর প্রতিনিয়ত প্রতারণ করে যাচ্ছে আমাদের সাথে। পাঁচই জানুয়ারি থেকে এখন পর্যন্তও অবরোধ চলছে বিশ দলীয় জোটের। কিন্তু এই অবরোধে বিএনপি সফল কতটা হচ্ছে? না কিন্তু হচ্ছে না। আর অপর পক্ষে থাকা আমাদের সরকার তো জনমালের নিরাপত্তা দিতে প্রায় ব্যর্থ। তাদের উপর থেকেও আস্থা উঠে যাচ্ছে।



চল্লিশের দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফররুখ আহমদের " পাঞ্জেরি " কবিতায় ইংরেজদের প্রতি দেওয়া ইঙ্গিত বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। কবিতার কিছু অংশঃ



রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি?

এখনো তোমার আসমান ভরা মেঘে?

সেতারা, হেলাল এখনো ওঠেনি জেগে?

তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে ;

অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি।



উপরোক্ত কবিতাংশের মর্ম বাংলাদেশেও এখই অবস্থা। পাঞ্জেরিকে আমরা বলছি আমাদের রক্ষার কত দেরি। কিন্তু তিনি নির্জীব হবে আছেন। মানুষ পুড়ে মারা যাচ্ছে তাতে সরকারের কি? সরকারের দরকার রাজনৈতিক ইস্যু। যা বর্তমানে ব্যবহার করছে। কিন্তু এই মানুষগুলোই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করে। সরকার এসব দেখতে না। এসব মানুষগুলোর রক্ষা কোথায়? এই প্রশ্নই রয়ে গেল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:২০

সচেতনহ্যাপী বলেছেন: সামাজিক মাধ্যমগুলিতে যা একটু কথা হচ্ছে তা কি কারো কানে যাবে?? যেখানে মিডিয়াগুলি বিক্রীত!!

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৭

আ. আবেদ বলেছেন: ঠিক বলেছেন। যেখানে মিডিয়াগুলো বিক্রিত ও মাত্রাতিরিক্ত দলীয়করণ। তবে দেশের প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু এই কান্নার ঢল আর কতদিন দেখেবো??

১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০০

আ. আবেদ বলেছেন: দেখতে হবে ততদিন, যতদিন এই নষ্টদের রাজত্বে দেশ থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.