নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন আইজুদ্দিন

আমি বরাবরই নিজের। নিজের চিন্তা চেতনায় শিদ্ধ পুরুষ হতে চাই বলেই মানুষকে সম্মান জানাই, শ্রদ্ধা করি।

আইজুদ্দিনের খেরো খাতা

আলো ছড়াতে চাই

আইজুদ্দিনের খেরো খাতা › বিস্তারিত পোস্টঃ

পায়ে পায়ে পথ,পথ চলার দৃপ্ত শপথ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

আমরা প্রত্যেকেই পথিক। পথ চলছি চেনা অচেনা পথে। চেনা পথে আপদ অচেনা পথে বিপদ। আজকের সঙ্গী কালকের শত্রু, কাল যে আজন্ম-শত্রু ছিল আজ সে সবচেয়ে কাছের বন্ধু। এভাবেই পথচলা, এটাই জীবন। মতের কারনে পথের অমিল, পথের কারনে মতের।



পথে পথে পথিকের পায়ের দাগ, পদপিষ্টে পথের হাহাকার তবুও অবিরাম পথাচলাই নিরন্তর বিধান। পদে পদে ঘা, প্রতিপদে আঘাত তারপরও এ পথ চলার শেষ নেই, বিরাম নেই।



কারো কারো পথিমধ্যে মৃত্যু, কারো মৃত্যু গন্তব্বের কাছে, কেউ কেউ পথিমধ্যে হাল ছেড়ে বিবাগী, কেউ কেউ পথে ঘুরে ঘুরে পথের ঠিকানা পায়নি বলে আবার নতুন পথের খোঁজে দিশেহারা।



আমি আইজুদ্দিন সে পথের পথিক। কেউ পথের ঠিকানা বলতে পারেন?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.