| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাওয়াদ স্পিকিং
প্লাস্টিক ঢাকাইয়া
রক্ষণশীলরা পরিবর্তনের বিরোধী মানে প্রতিক্রিয়াশীল, তার উপর সালাফিরা এক চামচ বেশী।কিন্তু দায়েশের হলিউডি কোয়ালিটির প্রোপাগান্ডা,ব্ল্যাক মার্কেটে তেল ও প্রন্ততাত্বিক সামগ্রী বিক্রি করে ইকোনমি চালানোর মত উত্তরাধুনিকতা সবাইরে তাক লাগিয়ে দেয়।জ্বি,নিশ্চই ব্যপক ঘাপলা আছে,কারণ চরম প্রতিক্রিয়াশীলদের দ্বারা এসব সম্ভব না।ছাগলের সব জোর যেমন খুটিতে তেমনি দায়েশের চমপ্রদ আস্ফালনের খুঁটি হল সাদ্দামের সেকুলার বাথ পার্টির অফিসাররা। ''দায়েশ হইল স্বশস্ত্র সালাফি ও বাথ পার্টির মিথোজীবিতা।সাদ্দাম পরবর্তী ইরাক ইরানের ব্লকে চলে গেলে বাস্তবতা বিপরীত দুই মেরুকে এক ছাতার নিচে আনে''*।''বাথ পার্টির অফিসারদের কাছে এরা হইলে কমরেড লেলিনের বর্ণিত ক্ষমতায় যাওয়ার হাল চাষের বলদ।বাথ পার্টির অফিসাররা হল দায়েশের ব্রেইণ।বাথ পার্টির অফিসাররা ইরাক অংশের নিয়ন্ত্রন চায় আর হাল চাষের বলদরা সিরিয়া নিয়া থাকুক''*।
বাথ পার্টির অফিসাররা হল KGB'র ঝানু মাল।সোভিয়েত রাশিয়ার পতনের পর, আমেরিকা বিশ্বের চালকের আসনে বসে ইরাকের উপর সর্বাত্বক অবরোধ আরোপ করেও সাদ্দামরে সারাতে পারে নাই।তখন, বাথ পার্টির অফিসাররা ব্যাক চ্যানেলের মাধ্যমে ব্ল্যাক মার্কেটে তেল বিক্রি করে কোনমতে ইরাকরে টিকিয়ে রেখেছিল। তারা সরে গেলে, দায়েশওয়ালারা বিশ্ব বিজয়ের স্বপ্নদোষ পরিত্যাগ করে অন-লাইনে কথিত খিলাফাহ কায়েম করবে ,এরোনিমাসের চলমান দাবড়ানির মত আরেকটা খাইলে ডিপ ওয়েবে আত্বগোপন করব।
*আল জাজিরার ডকুমেন্টারি- Enemy of Enemies: The Rise of ISIL part-2 Click This Link
*ওয়য়াশিংটন পোস্টে সিরিয়ান বিদ্রোহীর জবানী-The hidden hand behind the Islamic State militants? Saddam Hussein’s Click This Link
©somewhere in net ltd.