| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাওয়াদ স্পিকিং
প্লাস্টিক ঢাকাইয়া
কোন আচরণ সমাজে গৃহীত হলে তা আর নিষিদ্ধ থাকেনা,তা সমাজের অবিচ্ছেদ্য অংশ হয়। মানেন আর না মানেন ভারতীয় টিভি চ্যানেল আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ।সমাজে গৃহীত প্রথাকে এক ধাপে নিষিদ্ধ করলে কিছু হয়না।ফেসবুকও বাংলাদেশে নিষিদ্ধ কিন্তু ডেইলি স্টারের রিপোর্ট মতে, সরকারও ফেসবুক ব্যবহার করে।
ফ্রেবুয়ারী,মার্চ,ডিসেম্বর এই তিন মাস আমাদের আবেগ তুঙ্গে থাকায় এই বাস্তবতা ভূলে ভারতীয় টীভি চ্যানেল বন্ধ করার মত অবাস্তব দাবি তোলা হয়।আর ভারতীয় চ্যানেল বলতে আমরা বুঝি হিন্দি সিরিয়াল। ভারতীয় টিভি চ্যানলে দেখার ''অপরাধে'' নারী জাতিকে অপমান,কমবুদ্ধির তকমা দিয়ে হজুগে জনতা দেশপ্রেমের প্রেরণায় বিপ্লব সাধন করে।আবার দেশপ্রেমিক জনতা খেলা ঠিকি স্টার স্পোর্টসেই দেখতে ভূল হয়না। হাজার বছর ধরে এই অনুউৎপাদনশীল চক্র চলমান।
ভারতীয় দালালি,তাবেদারি মোটেও ভারতীয় চ্যানেল দেখার কারণ না। মূলত স্টার স্পোর্টসের মান অনান্যদের তুলনায় যোজন যোজন বেশী।তেমনি, ভারতীয় সিরিয়ালের কস্টিউম,জুয়েলারি ইল্যুশনে নিয়ে যায়।স্টার স্পোর্টস আর স্টার প্লাস,জি টিভির সময় বাঁধা বিজ্ঞাপন মেজাজ খারাপ করেনা।বিপ্লবীরা এটা বুঝতে পারবেন না।বিপ্লব থেকে ইস্তফা দিয়ে কিছু দিনের জন্য দু দেশের চ্যানেল দেখে নিজেই বিচার করুন-''নিষিদ্ধ'' নামক শর্টকার্ট অবাস্তব ফর্মুলা না কষবেন না কার্জকর কোন ফর্মুলা কষবেন!
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৫
জাওয়াদ স্পিকিং বলেছেন: নেপালের কেইস আলাদা,তারা মঙ্গলয়েড।তাই উত্তর ভারত,পাকিস্তানের পাঞ্জাব,বাংলাদেশের কমন সাংস্কৃতিক বলয়ের সাথে সম্পর্কযুক্ত না।
২|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০০
জনাব জব্বর বলেছেন: সোজা কথা ভাই! ভালো জিনিস বানাও। হিন্দি সিরিয়াল জিনিসটা তো জেণ্ডার নিউট্রাল না (অ্যাকচুয়ালি জিনিসটা দ্যাখা যায় না। আমি বেশি দেখি হিন্দি সিনেমা)।
তুমি যদি ভারতীয় চ্যানেলকে টেক্কা দিয়ে নিজের চ্যানেল চালাইতে পারো, আমরা বস বইলা ডাকবো। প্রবলেম নাই। আগে বস হও, তারপর।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:২৬
জাওয়াদ স্পিকিং বলেছেন: সহমত
৩|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৮
সাদী ফেরদৌস বলেছেন: একদম ঠিক কথা ।যারা ঘোরের মধ্যে আছে তাঁদের জন্য আপনার পোস্ট টা একটা চড় ।
পোস্ট টা আরেক টু বড় ও আরও বিশ্লেষণাত্মক হতে পারত । তবে সারকথা ঠিক আছে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৪
জাওয়াদ স্পিকিং বলেছেন: ধন্যবাদ
.... আমার লেখা লেখির কাঁচা হাতে একদিন সাহস করে বিশ্লেষণ করব ![]()
৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২
স্বতঃস্ফূর্ত সুমিত বলেছেন: এখন হলিউডে এত ব্রিটিশ নায়কের জয়জয়কার কেন? হ্যাঁঁ, অনেক ব্রিটিশ টিভি সিরিজের আর্টিস্টরাই পরে হলিউড একটর, একট্রেস হয়ে যায়। তাদের যোগ্যতা, মেধা অনেক, দেশকেও অনেক কিছু দেবার ক্ষমতা আছে কিন্তু হলিউডের বাণিজ্যের সাথে কোন কিছুর তুলনাই চলে না। দেশ বড় হলে, পুজি বড়, বাণিজ্য বড়, বাজেট বড়, পপুলারিটি বড়,লাভও বড়। এরকম হলে হয় আর্টিস্টরা হয় সেই বাইরের সম্প্রচার বন্ধের জন্য আন্দোলন করে নয়তো দলে দলে সেটাতে যোগ দেয়। আমরা আমাদের ইন্ডাস্ট্রির সাধ্যমত উন্নতি করতে পারি। কিন্তু এই চাপ সব সময়ই থাকবে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
জাওয়াদ স্পিকিং বলেছেন: +++
৫|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬
বিষণ্ণ সৈনিক বলেছেন: এই বিষয়টা নিয়ে লিখলে কাজ হবে না| আন্দোলন করতে হবে| [] ¿
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭
জাওয়াদ স্পিকিং বলেছেন: এইটা আন্দোলনে, বিপ্লবে সমাধা করার বিষয় না।
৬|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শুধু সিরিয়াল নয়, তাদের ভার্সানের ন্যাশনাল জিওগ্রাফিক, হিসটোরি, ইংলিশ মুভি চ্যানেল গুলোও অনেক জনপ্রিয় এখানে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৮
জাওয়াদ স্পিকিং বলেছেন: হু্ম....ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৫১
মাকড়সাঁ বলেছেন: Amra napel ar moto bibak bodh jaita parla valo hoito tobe bidesh ee chanel taklao kom cholto ba off hoy jaito.