নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচেনা পথিক

”দূরে নও বন্ধু তবুযে দূরে......তাইতো আজিকে তুমি আসো মনে বারে বারে”।।

মুহাম্মদ জাহিদ হাসান

শরবরী যখন আঁধারের কালো চাঁদর গায়ে জড়ায়ে দিনের গগণকে আচ্ছাদিত করে দেয়, ঠিক তখনই শুরু হয় রহস্য ঘেরা রজনী।যার আগমন প্রত্যাশায় বিভোর থাকে প্রেমিক-প্রেমিকা,গায়ক-গায়িকা,কবি ও সাহিত্যিকরা।এমনকি তারা মেতে ওঠে গোপন অভিসারে.......ঠিক তেমনই সময় মনে পড়ে বন্ধু তোমারে।।

মুহাম্মদ জাহিদ হাসান › বিস্তারিত পোস্টঃ

”বিদায়ের বেদনা”

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

মরণ মালা পরবে যেদিন মোর তৃষ্ণার্ত গলে

হৃদয় জালা মিটিয়ে নিও গোপন অশ্রু জলে।

এক ফোঁটা অশ্রুজল যেদিন আসবে নয়নের তলে

হাত জোড়া দিয়ে তুমি মুছে দিও অজানার ছলে।।

আকাশ পানে তাকিয়ে যেদিন চাহিবে মোর আঁখি

তাঁরার মাঝে লুকিয়ে সেদিন বলবো বিদায় সখি।

আমায় তুমি ভুলে যেও আপন জন বলে

সঙ্গীকে আপন করে নিও হৃদয়েরই তলে।।

আমি থাকব সবার মাঝে বেদনার বলে

তুমি আমায় খুঁজে পাবে দেবদাশের ছলে।

বিপদ এলে আমায় পাবে সবারই দলে

তবু তুমি আমায় নিবে নিষ্ঠুর বলে।।

এমন কথা বলতে আমার মন নাহি গলে

সবিতো আমার বিধাতার নিয়তি আমারি কপালে।

শেষবার বলি, তবু তুমি ফিরে নাহি এলে

সুখে-শান্তিতে থেকো সঙ্গীর সাথে চিরকালে।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.