| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহাম্মদ জাহিদ হাসান
শরবরী যখন আঁধারের কালো চাঁদর গায়ে জড়ায়ে দিনের গগণকে আচ্ছাদিত করে দেয়, ঠিক তখনই শুরু হয় রহস্য ঘেরা রজনী।যার আগমন প্রত্যাশায় বিভোর থাকে প্রেমিক-প্রেমিকা,গায়ক-গায়িকা,কবি ও সাহিত্যিকরা।এমনকি তারা মেতে ওঠে গোপন অভিসারে.......ঠিক তেমনই সময় মনে পড়ে বন্ধু তোমারে।।
আমার মুক্তি আমার গানে
এই আকাশে।
আমার মুক্তি ধুলায় ধুলায়
ঘাসে ঘাসে।।
আমার মুক্তি আমার ভাষায়
এদেশের স্বাধীনতায়।
আমার মুক্তি আমার কাছে
এই স্বাধীন দেশে।।
আমার মুক্তি আমার খাতায়
এদেশের মৃত্তিকায়।
আমার মুক্তি কাগজের পাতায়
এই কবিততায়।।
আমার মুক্তি আমার হাতে
কলমের কালিতে।
আমার মুক্তি আমার ভাবনায়
স্বাধীনতার চেতনায়।।
আমার মুক্তি আমার লেখায়
এই কবিতায়।
আমার মুক্তি আমার কণ্ঠে
এদেশের স্বাধীনতাতে।।
আমার মুক্তি পথে ঘাটে
এই স্বাধীন দেশে।
আমার মুক্তি আমার মৃত্যুতে
এই বাংলাদেশে।।
©somewhere in net ltd.