নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৃত বৃক্ষ

জিয়া লাভিম

মৃত বৃক্ষ

জিয়া লাভিম › বিস্তারিত পোস্টঃ

ব্যর্থ শপথ - জিয়া লাভিম

১৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:১০


শপথ নিয়েছি ভুলেই যাব, পড়বে না আর তোমায় মনে
তোমায় ঘিরে আবেগ তবু দিচ্ছে নাড়া প্রতিক্ষণে!

শ্রাবণ মেঘের দিনে যখন বৃষ্টি দেখি উদাস হয়ে
হিয়ার মাঝে নামটা তোমার আগের মতোই আছে রয়ে।
দূর আকাশে যখন দেখি শুভ্র মেঘের অবাক খেলা
তোমায় ভেবেই পার হয়ে যায় আমার অলস দুপুরবেলা।
জ্যোৎস্না ভেজা রাতে যখন ঝরতে দেখি চাঁদের আলো
পড়ছে মনে, আর কখনো বাসবে না যে আমায় ভালো।

আসবে সেদিন কবে, যখন পড়বে না আর তোমায় মনে
মাথার ভেতর বিঁধেই গেছো, দিচ্ছো নাড়া প্রতিক্ষণে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.