| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি না এলে, থাকবে থেমে ক্লান্তি মাখা এই শহর,
তুমি না এলে, কাটবে না আর দুঃখ ভরা এই প্রহর।
তুমি না এলে, হিজল বনে ডাকবে না আর একলা ডাহুক,
তুমি না এলে, কবির খাতা কবিতা বিহীন সাদা থাকুক।
তুমি না এলে, স্বপ্ন গুলো দেখবে না আর আশার আলো,
তুমি না এলে, ভোরের পাখি বাসবে না যে আমায় ভালো।
তুমি না এলে, থাকবো একা, মেঘের উপর বানাবো বাড়ি,
তুমি না এলে, জনম তরে তোমার সাথে আমার আড়ি!
©somewhere in net ltd.