| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ আব্দুস সালাম
জীবনটা খুব ছোট কিন্তু স্বপ্ন অনেক বড়। আমি আমার স্বপ্নকে সত্যি করার স্বপ্ন দেখি।
অনেক দিন পর আজ ব্লগে ঢুকলাম ঢুকেই যা বুঝলাম যেহুতু এখন রাজনীতি একটু ঠান্ডা আছে তাই তেমন চুলকানীর কোন বড় ইসু নাই। এখন ইসু যেটা সেটা হল শবি ড্রোন বানাইছে আর সেটা মিডিয়া খুব ফলাও করে প্রচার করেছে।
কেন প্রচার করল? যেটা নেটে সার্চ দিলে দুই মিনিটেই পাওয়া যায় তিন মিনিটেই বানানো যায়?
আমি যদিও সার্চ দেইনি কিন্তু দুই তিনটা পোস্টে যেই পরিমান লিন্ক দেখলাম তাই বিশ্বাস করেছি।
এখন বলি আমি জাফর ইকবালের ভক্ত। অন্ধ না। তবে তার রাজাকার বিরোধীতা কিংবা জামায়াত বিরোধীতা সবই সাপোর্ট করি শুধু সমস্যা বাধে তখনই যখন তিনি জামায়াত বিরোধীতা করতে গিয়ে ইসলাম বিরোধীতা করে বসেন। এছারা তিনি মানুষ হিসেবে খুবই ভাল। যদিও আমি নিজে ওনাকে এখনও দেখিনি কিন্তু যারা দেখেছে তাদের কাছে শুনেছি( তাদের মধ্যে হুজুরর অভাব নাই)।
হতে পারে শাবি যে ড্রোন বানিয়েছে সেটা খুবই ইজি থ্রি-ইডিয়টে পাঁচ বছর আগেই দেখেছি। আর আজ আমি জানলাম যে সেটা নাকি নেটে ঘাটলে দশ বছর আগেই বানাতে পারতাম। কিন্তু দুঃখের বিষয় শাবির এই বিষয়টা যদি মিডিয়া প্রচার না করত আমি জানতেই পারতামনা। আমিতো মনে করি এটাই অনেক সফলতা।
কারন পশ্চিমা বিশ্ব প্রায় সব গবেষনাই শেষ করে সেখেছে। আমরা এখনও অনেক কিছু কল্পনাই করতে পারিনা কিন্তু তারা শেষ করে রেখেছে। এখন কেউ যদি বলেন যে মিডিয়া তখনই ড্রোনের খবর প্রচার করতে পারবে যেদিন শাবি কিংবা বুয়েট এমন ড্রোন বানাবে যেটা পশ্চিমা ড্রোনকে পাল্লা দিবে তাহলে তো বলতে হয় যে আপনি অলীক কল্পনা করছেন কারন এক কালে তারাও এমন ড্রোন বানিয়েছিল যেটা আপনি এখন চাইলে দোকান থেকে কিছু জিনিস কিনে এনেই বানাতে পারেন। এর জন্যে নেটেও ঢুকতে হবেনা। কিন্তু তারা সেখান থেকেই আস্তে আস্তে উপরে উঠেছে।
তাই আমি বলি যে শুরুটাতো করতে দিন। দশ বছর পর দেখবেন শাবি অথবা বুয়েট ঠিকই এমন ড্রোন বানাবে যেটা পশ্চিমাদের সাথে পাল্লা দিতে পারবে।
আর এখনই যদি বলেন যে এটাতো নেটে ঘাটলেই পাওয়া যায় তাহলে দশ বছর পর আমাদের উপর দিয়ে পশ্চিমা ড্রোন উড়ে গেলে আমরা জানতেই পারবনা। কারন আমরা ভাবব যে নেটে সার্চ দিলেই জানা যায় যে কোন ড্রোন কোন দিক দিয়ে উড়ে যায়।
আমি মনে করি যে খালেদা হাসিনা ঝগড়াকে ফোকাস করার চেয়ে মিডিয়া যদি এই সব ছোট খাট জিনিসকে ফোকাস করত তাহলে দেশ আরও অনেক এগিয়ে যেত।
২|
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০০
সাইফুল আজীম বলেছেন: ঠিক বলেছেন। কেউ কিছু করলে তার সমালোচনায় অস্থির আমরা। নিজেরা কি করছি তা কেউ ভাবিনা। আমাদের দেশের ছেলেরাইতো! কোথায় সাহস যোগাব তা নয়......
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৪
মোঃ আব্দুস সালাম বলেছেন: আমরা আর কিছু পারি বা না পারি সমালোচনাটা খুব ভাল ভাবে পারি।
যদিও সেটা গঠন মুলক না। ঝগড়া মুলক।
৩|
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১
শামা বলেছেন: হুম...!!!
৪|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৮
জাহাঙ্গীর জান বলেছেন: ভাল কিছু করতে গেলে সমালোচনার রোগ আক্রান্ত হয়ে পড়ি, এর একমাত্র কারণ হলো অন্যের সাফল্য বর্জন করা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭
মোঃ আব্দুস সালাম বলেছেন: হক কথা।
৫|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৪
৪০৪ পাওয়া যায়নি বলেছেন: আমিও জাফর ইকবাল স্যারের ভক্ত। তবে উনিও রক্ত মাংশের মানুষ। শাবি একটা বৃহত্তর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বাংলাদেশে এর আগে কেউ কখনো কি ড্রোন বানানোর মত বড় পরিকল্পনা হাতে নিয়েছে? শাবি যা আকাশে উড়িয়েছে তা পূর্নাঙ্গ ড্রোন নয়। এমন কি জাফর ইকবাল স্যারও এটিকে ফ্লাইং মেশিন বলেছেন। কিন্তু পরিকল্পনা মাফিক ড্রোন তৈরি হতে আরও সময় লাগবে এর জন্য স্পন্সর সহ আরও অনেক কিছু প্রয়োজন। তবে যে কোন বড় স্বপ্ন ছোট ছোট হয়েই একসাথে জুড়ে বাস্তবায়িত হয়। মিডিয়াতে এটিকে ড্রোন না বলে ড্রোন তৈরির পথে একধাপ এগিয়ে যাওয়া বলে প্রচার করাটাই বললে বোধহয় যথার্থ হতো। আর এদিকে শুরু হয়ে গেছে ছাগু আর সুশীলদের খুঁত ধরার প্রতিযোগিতা। ছাগু তো ছাগুই, এদের নিয়ে কিছু বলার নাই। বাংলাদেশের একজন জনপ্রিয় চিকিতসক এবং উপস্থাপক রীতিমত ড্রোন বিশেষজ্ঞ হয়ে ফেসবুকে রিমোট কন্ট্রোল চালিত প্লেনের ছবি আর ভিডিওর ছবি শেয়ার করে করে শাবিকে ড্রোন বানানোর দীক্ষা দেওয়ার দায়িত্ব কাঁধে নিয়েছেন। আবার তার বিরুদ্ধে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থকরা গালিগালাজের যে বহর বইয়ে দিয়েছে তাতেও তীব্র নিন্দা জানাই। জাফর স্যার এই প্রজেক্টে এখন পর্যন্ত নিজের পকেট থেকে সিংহভাগ টাকা খরচ করেছেন, ইসলামী ব্যাংকের টাকা তো নেন নি। তবে ড্রোন তৈরির পরিকল্পনা নেয়া জাফর ইকবাল স্যার এবং শাবির রোবো এরো দলের সদস্যরা আমাদের হতাশ করবেন না এই বিশ্বাস করি। সময়ের সাথে সাথে সব সমালোচকরা মুখে কুলুপ আঁটবেই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭
মোঃ আব্দুস সালাম বলেছেন: আমিওতো এটাই বলি। ব্যাক্তিগত ভাবে আপনি জাফর স্যারকে খারাপ ভাবতেই পারেন। তার রাজনৈতিক দৃষ্টি ভঙ্গি আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু ওনার ভাল কাজকে ভাল বলতেই হবে। আমি মনে করি ওনার এই কাজকে কেউ যদি মনে করে যে এটা খুবই সহজ তাহলে তার উচিত জাফর স্যারের টিমের থেকে উন্নত একটা ড্রোন বানিয়ে দেখানো। তবে সেটা চায়না থেকে কিনলে হবেনা। ঘরে বানাতে হবে।
৬|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৬
৪০৪ পাওয়া যায়নি বলেছেন: "তাই আমি বলি যে শুরুটাতো করতে দিন। দশ বছর পর দেখবেন শাবি অথবা বুয়েট ঠিকই এমন ড্রোন বানাবে যেটা পশ্চিমাদের সাথে পাল্লা দিতে পারবে।
আর এখনই যদি বলেন যে এটাতো নেটে ঘাটলেই পাওয়া যায় তাহলে দশ বছর পর আমাদের উপর দিয়ে পশ্চিমা ড্রোন উড়ে গেলে আমরা জানতেই পারবনা। কারন আমরা ভাবব যে নেটে সার্চ দিলেই জানা যায় যে কোন ড্রোন কোন দিক দিয়ে উড়ে যায়।"
সহমত
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
মোঃ আব্দুস সালাম বলেছেন: এমুন একটা ইউজারনেম দিছেন? আমার নোটিফিকেশনে যখন দেখাল যে
৪০৪ পাওয়া যায়নি আমিতো ভাবলাম যে যাহহ আবারনা আমার পোষ্টটাই কোন কারনে গায়েব হয়ে গেল।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
ইমরান হক সজীব বলেছেন: হ ভালৈ কৈছেন