নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উপরের দিকে তাকালে সুখি হবেনা

যখন আমি কোন সমস্যায় পড়ি তখনি এখানে লিখি

মোঃ আব্দুস সালাম

জীবনটা খুব ছোট কিন্তু স্বপ্ন অনেক বড়। আমি আমার স্বপ্নকে সত্যি করার স্বপ্ন দেখি।

মোঃ আব্দুস সালাম › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম খুজে পেলাম না।

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:২০

কাল ঢাকা আসলাম আজ খবরে দেখলাম যে একটি প্রাইভেট কার তার বাম্পারে করে একজন মানুষকে শ্যমলী থেকে টানতে টানতে কল্যানপুর নিয়ে গেছে সেখানে গিয়ে মানুষটা খসে পড়ে মানুষ তাকে উদ্ধার করে কিন্তু তাকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

তার পরিচয় এখনও পাওয়া যায়নি।

মানুষের কষ্ট কিংবা চালকের নিষ্ঠুরতা নিয়ে কথা বলতে মন চাচ্ছে না। আমি শুধু চিন্তা করছিলাম যে ওনার যায়গায় যদি আমি হতাম আমার পরিচয় কি মানুষ সহজে জানতে পারত?

আমার মায়ের সাথে প্রায় দিনই কথা হয় কিন্তু মাঝে মাঝেই দুই তিন দিন কথা হয়না। তাই আমি মারা গেলেও ওনার সন্দেহ করতে তিন দিন লাগার কথা।

আমার বর্তমান বাসার ঠিকানা খুব অল্প মানুষই জানে।

অফিসে না গেলে তারা ফোন করবে। ফোন না ধরলে রাগ করবে কিন্তু বাসায় কাউকে পাঠাবেনা।

আর বাসার মানুষও সেম। তারাও ফোন করবে না ধরলে ভাববে যে কোথায়ও গেছি। কেউ চিন্তা করবেনা। আমি আসলেই একা।

আমরা সবাই একা

খবরের লিন্ক

Click This Link

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: ঐ ড্রাইভারের চাইতে নিষ্ঠুর হল আমাদের প্রচন্ড ক্ষমতাবান পুলিশ যারা কোন কাজ না করেই টাকা কামাচ্ছে আর এইসব কিলাররা খুন করে হাসতে হাসতে গাড়ী চালাচ্ছে! আর এইসব ড্রাইভারদের বাঁচাবার জন্য আছে আরেক মন্ত্রী!

০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৫৯

মোঃ আব্দুস সালাম বলেছেন: ঠিক ঐ ড্রাইভারের থেকে নিষ্ঠুর হল পুলিশ যারা তাকে গাড়ী চালাতে দিচ্ছে। তার থেকে নিষ্ঠুর যারা ঐ পুলিশকে নিয়োগ দিয়েছে। খালি আমিই ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.