| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন ধরে ব্লগ ও অনলাইন মিডিয়ায় সুনীতা পালের কথা শুনে আসছি। সামোহারেও রাসেল (.......) একটা লেখা দিয়েছেন। Click This Link ভাইয়ের লেখা থেকে সুনীতা পালের খোঁজে লিঙ্ক ধরে আগালাম। তার ভাষায় আমারও মেজাজ বিলা হয়ে গেল। রাসেল ভাই অগ্রসর পাঠক হিসেবে যা ২৫ তারিখে আঁচ করেছেন। তারই খোঁজ পেলাম ৩ সেপ্টেম্বরের আমার দেশে। সুনীতা পালের আরেকটি লেখা থেকে উদ্ধৃতি দিয়ে তারা একটি সংবাদ ছেপেছেন। সংবাদটি পড়ে বিষয়টাকে চেনা মনে হলো। আবার গ্লোবাল পলিটিশিয়ানের দারস্থ হলাম। লেখাটি পড়লাম। সুনীতা পালের পরিচয় জানার জন্য কিছু অনুসন্ধান করলাম। ১৯৫২ সালে ভারতের কোচিনে জন্ম এই ভদ্রমহিলার। তিনি বাংলাদেশের বিভিন্ন বিষয়ে প্রায় বিশেষজ্ঞ বলা যায়। বাংলাদেশ নিয়ে লিখেছেন অনেক। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, বাংলাদেশ বিষয়ে এহেন একজন বিশেষজ্ঞের কথা কেন আমরা এতদিন জানতাম না। হোন তিনি বাংলাদেশ বিরোধী একজন লেখক কিন্তু তারপরও বাংলাদেশ নিয়ে এত ধারণা যার তার বিষয়ে কিছু খোঁজখবর তো আমাদের কাছে থাকার কথা ছিল। মনে করে দেখলে, ২০০৫/২০০৬ এর আগে সুনীতা পাল নামের কোনো লেখকের কথা শোনা যায় না। অর্থাৎ একদম বৃদ্ধ বয়সে এসে সুনীতা পাল বাংলাদেশ বিষয়ে লিখতে শুরু করেছেন। অথচ বাংলাদেশে তার কথা কেউ জানেন না।
এখন অবশ্য সবাই জেনে গেছেন। কারণ, তিনি বাংলাদেশের দুটি মিডিয়া নিয়ে কথা বলেছেন। এবং সে দুটি মিডিয়া খুব বিখ্যাত ও জনপ্রিয়। মিডিয়া দুটি হলো, প্রথম আলো ও ডেইলি স্টার। আমেরিকান ক্রনিকলে ছাপা এই লেখায় সুনীতা পালের অভিযোগ মারাত্মক। Click This Link অভিযোগ করেছেন বাংলাদেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক ডেইলি স্টার উলফা নেতা অনুপ চেটিয়ার টাকায় প্রতিষ্ঠিত। বাংলাদেশের প্রধান একটি ইংরেজি সংবাদপত্রের সঙ্গে উলফা সংযোগের অভিযোগ করে সুনীতা পাল প্রথমে হৈ চৈ ফেলেছেন আসামে। আসামের দৈনিক পত্রিকা উলফা হ্যাজ স্টেকস ইন বাংলা মিডিয়া' নামে একটা খবর ছাপে। এই খবর ছাপার পর ডেইলি স্টার পত্রিকার মাহফুজ আনাম একটি প্রতিবাদ পাঠান। সে প্রতিবাদও সেখানে ছাপা হয়। কিন্তু বাংলাদেশের পত্রিকা আমার দেশ প্রথম আলো-ডেইলি স্টারের ওপর তাদের পূর্বতন রোষ থেকে ওই খবর ও সুনীতা পালের লেখার সূত্র ধরে একটি সংবাদ প্রকাশ করে। প্রথম আলো সে খবরের প্রতিবাদ করে। কিন্তু প্রতিবাদ ছাপানোর নামে আমার দেশ সেই প্রকাশিত সংবাদটিকেই নতুনভাবে পরিবেশন করে।
এই আলোচনা পাল্টা আলোচনার সূত্র ধরে এখন বাংলাদেশে অনেকেই সুনীতা পালের নাম জেনে গেছেন। বলা চলে তিনি এখন বিখ্যাত কলামিস্ট। কিন্তু কোথাও সুনীতা পাল বা তার উপস্থিতির কোনো নজির পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সবাইকে অবাক করেছে। বাংলাদেশ বিশেষজ্ঞ সুনীতা পাল বাংলাদেশের আইনজীবী তানিয়া আমির সম্পর্কে লিখেছেন। সে লেখার লিঙ্ক এ ব্লগেও দেয়া হয়েছে। Click This Link আল কায়দার উপস্থিতি নিয়ে তিনি নিয়মিত লেখেন। বাংলাদেশ কেন ইসরাইলকে স্বীকৃতি দেয় না এনিয়েও তার মাথাব্যথার অন্ত নেই। বাংলাদেশ বিষয়ে এমন জানাশোনা যে ব্যক্তির বাংলাদেশের মানুষের সঙ্গে তার কিছু না কিছু যোগাযোগ তো থাকতেই হয়। স্বাভাবিক এই প্রশ্ন থেকেই আবার অনুসন্ধান চলে। যোগাযোগের সূত্রটি কিছুটা বের হয়ে আসে।
ব্লগের কেউ জানেন কি না জানি না। বাংলাদেশের একটি পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। ইংরেজি পত্রিকাটির নাম উইকলি ব্লিটজ।http://www.weeklyblitz.net/ ব্লিটজ পত্রিকাটির সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী খুবই বিখ্যাত ব্যক্তি। Click This Link বিএনপি আমলে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট সন্দেহে যাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল তিনিই সালাউদ্দিন শোয়েব চৌধুরী। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনাকে ইমেইলে হত্যার অভিযোগ দেয়ার কারণেও তাকে গ্রেফতার হতে হয়। সুনীতা পাল এই শোয়েব চৌধুরীরর পত্রিকার নিয়মিত লেখেন। আরও মজার বিষয় শোয়েব চৌধুরীকে নিয়ে তিনি একাধিক লেখা লিখেছেন। আরও মজার বিষয় হলো, সুনীতা পাল যেসব পত্রিকায় লেখেন যেমন আমেরিকান ক্রনিকল বা গ্লোবাল পলিটিশিয়ান সেসব পত্রিকার নিয়মিত লেখকদের মধ্যে সালাউদ্দিন শোয়েব চৌধুরী অন্যতম। সুনীতা পাল ও সালউদ্দিন শোয়েব চৌধুরীর লেখার বিষয়, আগ্রহ প্রায় একই। সালাউদ্দিন শোয়েব চৌধুরী যেখানে বাংলাদেশ বিষয়ে নরম, সেখান্ই সুনীতা পাল কঠোর। সালাউদ্দিন শোয়েব চৌধুরী ও সুনীতা পাল দুজনেই চান বাংলাদেশ ইসরাইলকে স্বীকৃতি দিক এবং দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য শুরু করুক।
বাংলাদেশে কে কবে কোথায় ইসরাইল বিরোধী বক্তব্য রেখেছেন তা একই সঙ্গে সালাউদ্দিন শোয়েব চৌধুরী ও সুনীতা পাল জেনে যান। সুনীতা পালের সঙ্গে যোগাযোগ থাকলে তার জানার কথা। শোয়েব চৌধুরী নিজে সুনীতা পাল যদি না হন তবে তিনি সুনীতা পালের সোর্স এটি মোটামুটি নিশ্চিত।
সুনীতা পাল ও সালাউদ্দিন শোয়েব চৌধুরী যা করেন করুন। কিন্তু বাংলাদেশের আমার দেশ পত্রিকাটি কেন প্রো-ইসরাইলি, এন্টি বাংলাদেশ এলিমেন্টকে উৎসাহ দিচ্ছে। তাদের সোর্স থেকে খবর পরিবেশন করছে?
আর ব্লগের কুখ্যাত শিবির নেতাই বা কোন স্বার্থ থেকে প্রো-ইসরাইলি সংস্থার খবরকে এভাবে ধারাবাহিকভাবে প্রকাশ করে যাচ্ছে? Click This Link
২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৫
অরণ্যচারী বলেছেন: সুনীতা পাল খুব প্ল্যান করে আগাচ্ছে। তার উদ্দেশ্য পরিষ্কার। যেভাবেই হোক সবার সামনে বাংলাদেশকে অপদস্থ করা।
৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭
অপ্রিয় কথা বলেছেন: আসলে এরা প্রতিপক্ষকে ঘায়েল করার যা খুশি তা করতে পারে।
এই জন্য হাতিয়ার হিসেবে প্রো-ইসরাইলি, এন্টি বাংলাদেশ এলিমেন্ট যাই হোকনা কেন তা ব্যবহার করবে।
+
৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৫৪
আতাহার বলেছেন: এ লেখা পড়ার পর নেটে সুনিতা পালের লেখাগুলো সার্চ করে বের করে পড়লাম। তিনি তো দেখছি, টাউট সালাহউদ্দিন শোয়েবকে নিয়ে বেশি লিখেছেন, শোয়েব নাকি এদেশের একমাত্র সাংবাদিক, যে কিনা ইসলামী জঙ্গীগোষ্ঠীর উপস্থিতি বা শেকড় আবিস্কার করেছেন। অথচ এই লোকের পত্রিকার নামও শুনিনি এর আগে।
এখন তো সন্দেহ হচ্ছে, এই সালাহউদ্দিন শোয়েবই সুনিতা পাল কি না?
৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩
আতাহার বলেছেন: আরেক খবর দিই, ইনকিলাব পত্রিকা থেকে দুর্নীতির অভিযোগে বহিস্কার হওয়ার আগে, শোয়েব ছিল গোলাম আজমের ঘনিষ্ট। সংগ্রামে লেখালেখিও করত। সে মূলত গোলাম আজমের কালেকশন, আশির দশকের শেষ দিকে গো আজম তাকে মগবাজারে অফিস করে দেয়। সেখানে থাকত।
৬|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭
বিবর্তনবাদী বলেছেন: হায়রে বাংলাদেশ!! একদিকে আওয়ামীলীগ - বিএনপি ফাড়া!! এরপর চারিদিকে ভারতীয় দালাল, পাকিস্তানি দালাল, আমেরিকান দালাল, রাশিয়ান দালান এখন আসছে ইসরাইলি দালাল।
কিন্তু বাংলাদেশী দালালা কোথাও পাইলাম না![]()
৭|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১১
আশালতা বলেছেন: ফালুর আমার দেশ পত্রিকা নাকি বিএনপির সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান কিনে নিয়েছে। সে নাকি ঘোষণা দিয়েছে, প্রথম আলোকে একহাত দেখানোর জন্যই আমার দেশ কিনেছে। প্রশ্ন হলো এই লোক পত্রিকা কেনার জন্য ১৭ কোটি টাকা পেল কোথায়?
আর, একজন জানাল, সালাহউদ্দিন শোয়েব চৌধুরীর সঙ্গে নাকি এদেশের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার কতিপয় কর্মকর্তার ঘনিষ্ট খাতির। আবার মাহমুদুর রহমানও একই চক্রে আছে। বাজারে গুজব আছে, আইএসআই-এর টাকায় মাহমুদুর রহমান পত্রিকা কিনেছে।
৮|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
সালাহউদ্দিন শোয়েব চৌধূরী মাংগের পাছায় সজোরে লত্থি কষায়া ইসরাঈল পাঠায়া দেওন উচিত ।
৯|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
বন্ধনহীন বলেছেন:
শালার দালালে দালালে ভরপুর এই দেশটা।
১০|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩
অপ্রিয় কথা বলেছেন: সবাই যদি দালাল হইতে পারে আমি কেন পারি না।
আমি বাংলাদেশের দালাল হমু।
কি করতে হইব?
১১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১
বহুরুপি বলেছেন: সুনীতা পাল আর সালাহউদ্দিন শোয়েব চৌধুরী একই ব্যক্তি। আর এর পেছনে আছে মাহমুদুর রহমানরা। আর সরকারের এক গোয়েন্দা সংস্থার নামও শোনা যায়।
১২|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২
চন্দন বলেছেন: বিবর্তনবাদী বলেছেন: হায়রে বাংলাদেশ!! একদিকে আওয়ামীলীগ - বিএনপি ফাড়া!! এরপর চারিদিকে ভারতীয় দালাল, পাকিস্তানি দালাল, আমেরিকান দালাল, রাশিয়ান দালান এখন আসছে ইসরাইলি দালাল।
কিন্তু বাংলাদেশী দালালা কোথাও পাইলাম না
আমি বাংলাদেশীি দালাল ![]()
১৩|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
আতাহার বলেছেন: গত রোজার মাসে প্রথম আলোর বিরুদ্ধে উগ্র সংগঠন হিযবুত তাহরীরের আন্দোলনের সময় একটি গোয়েন্দা সংস্থা লিফলেট বের করে। তাতে প্রথম আলোকে ভারত ও 'র' এর দালাল বলে প্রচার চালানো হয়। এখন কথিত সুনিতা পালের খবর অনুযায়ী তো প্রতিয়মান হয়, প্রথম আলো-ডেইলি স্টার পাকিস্তান পন্থি। মাথা গোলমাল হয়ে যাচ্ছে নাকি পত্রিকা দুইটির জনপ্রিয়তায় ইর্ষান্বিত কোনো মহল এই প্রচার চালাচ্ছে।
১৪|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:০০
সুরভিছায়া বলেছেন: সুনীতা পালের ছবি দেয় না কেন যারা তার ভাষায় কথা বলে।
১৫|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১৪
আতাহার বলেছেন: সুনিতা পাল তো বাংলাদেশবিরোধী প্রচারণায় ব্যস্ত, এখন দেখি তাঁর হদিস বের করতে আমাদের ডিজিএফআই কী করে?
আর নয়া দিগন্ত তো বাংলাদেশ নিয়ে কোনো লেখালেখি হলেই ভারতীয় গন্ধ খুঁজে, কিন্তু সুনিতা পাল নিয়ে কিছু লেখে না কেন ভাবনার বিষয়?
শোয়েব চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করলেই নিশ্চয় বেরিয়ে আসবে, সুনিতা পাল আসলে কে, কি তার উদ্দেশ্য। কারণ শোয়েবের পত্রিকায় সুনিতা পালের নামে লেখা ছাপা হয়।
১৬|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১৩
মো: খায়রুল বাসার বলেছেন: আমাদের দেশে খাটি দেশপ্রেমিকের বড়ই অভাব । তাই সুনিতা পালরা বারে বারে আসে ।
১৭|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৭
কেবলা কান্ত বলেছেন: আমি গ্লোবাল পলিটিক্স এর এডিটর রে এড্রেস কইরা একটা মেইল দিছিলাম এন্টি বাংলাদেশ প্রোপাগান্ডা বন্ধ করার জন্য। সুনিতা পলের এড্রেস চাইছিলাম। নো রিপ্লাই। ![]()
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:২৯
আহসান হাবিব শিমুল বলেছেন: রাসেলের আগেও সুনীতা পলের লেখা'র লিংক দিয়েছিলো এক ব্লগার। নামটা মনে করতে পারছি না।লেখার শিরোনাম "গাজর দিয়ে কাজ না হলে লাঠি" এই ধরনের কিছু একটা।