| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শপথ নেওয়ার পরও মেয়রদের দায়িত্ব দিতে দেরী করে সরকার জনগণের ভোটকে অবমাননা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরী বীরবিক্রম। গতকাল বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আরিফুল হকের দেওয়া এক ইফতার মাহফিলে বক্তব্য দেন তিনি। তিনি আরও বলেন, জনগণ এই সরকারকে আর চাচ্ছে না। পাঁচ সিটি করপোরেশন নির্বাচন যদি একেবারে স্বচ্ছ ও নিরেপেক্ষ হতো তাহলে বিএনপি প্রার্থীরা আরও বড় ব্যবধানে জয়লাভ করতেন। ওই নির্বাচনে আইনশৃংঙ্খলা বাহিনীর বাঁধায় অনেকে ভোট দিতে পারেননি। সাবেক এই পররাষ্ট্রসচিব বলেন, বিশ্বের কোথাও শপথ নেওয়া পর ক্ষমতা দিতে এতো দেরী করা হয়নি। অথচ সরকার টালবাহানা করছে। বিজয়ীরা সরকারের নিজের দলের হলে নিশ্চয়ই এমনটি করতো না। এটা জনগণের সঙ্গে প্রতারণা এবং ভোট অবমাননা বলে উল্লেখ করেন তিনি। বক্তব্যে আরিফুল হক বলেন, ‘সরকার নির্যাতন করে জনমানুষের বিমুখ হয়ে গেছে। আমার বন্ধু ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। জনগণ এর জবাব দিয়েছে আগামীতেও দিবে।’
©somewhere in net ltd.