| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওয়াংফুজিং হচ্ছে বেইজিং এর ডংচেং জেলায় অবস্থিত একটি জায়গা এবং এটা বেইজিংযের অন্যতম বিখ্যাত শপিং স্ট্রিট হিসেবে পরিচিত। ওখানকার স্থায়ী বাসিন্দা এবং পর্যটকদের কেনাকাটার জন্য খুবই জনপ্রিয় স্থান এটি।
ওয়াংফুজিং স্ন্যাক স্ট্রিট হাটং এর প্রধান রাস্তার ঠিক পশ্চিমে অবস্থিত। রাস্তায় সারি সারি ভাবে বিভিন্ন অদ্ভুত খাবার দিয়ে ছোট ছোট শখানেক টঙের দোকান আছে। বাংলাদেশের বঙ্গবাজারের মত সেখানকার দোকানিরা উচ্চস্বরে ডেকে তাদের দোকানে খাবার খেতে অফার করে।
সাপ, ব্যাঙ, কাকড়া, বিছা, বানর, মৌমাছি, বিভিন্ন জন্তুর পুরুষাঙ্গ, নাড়ি-ভুড়ি, তেলাপোকা হতে শুরু করে কি নেই সেখানে। সব ধরনের সুস্বাদু! এবং বিচিত্র খাবারই পাবেন। দুর্বল চিত্তের কেউ কেউ ভিমরি খেয়ে জ্ঞান হারাতেও পারেন ওইসব মজাদার!!!![]()
খাবার দেখে।
এই পোস্টে তারই কিছু ছবি দেয়া হল।
আগের পর্ব
ছবি ব্লগ ১: চলুন ঘুরে আসি চীনের মহাপ্রাচীর (বাদালিং অংশ)থেকে।
Click This Link
২|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭
পণ্ডিত মশাই বলেছেন: হা হা হা...
তুমিই পারবে আগামিকে জয় করতে কারন .....
৩|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২
একটাই ধূমকেতু বলেছেন: ছবিগুলা বড় করে দিন না প্লিচ
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
পণ্ডিত মশাই বলেছেন: আমি সেভাবেই দিতে চেয়েছিলাম। কিন্তু পারলাম না বলে এভাবে দিতে হল। ছবি ইনসার্ট করতে গেলে একটা ব্লাঙ্ক পেজ এসে আর কোন প্রগ্রেস হয় না।
একটু কষ্ট করে ছবিগুলাতে ক্লিক করে দেখে নিন।
৪|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
জুন বলেছেন: ওয়াংফুজিং স্ট্রিটের রাস্তার পাশের ফুডকোর্ট।
আমরা খেতাম ঐ রসে চুবানো ফল আর ল্যাম্ব ষ্টিক :!>
আর বাকিগুলো ...
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
পণ্ডিত মশাই বলেছেন: আহারে আপনি আরেকটু আগে আওয়াজ দিলেন না কেন, আপনার সাথে দেখা করে আসতাম।
৫|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
২৪ বলেছেন: খাইতে মঞ্চায়, বাট প্রোব্লেম ইজ বমি আহে
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
পণ্ডিত মশাই বলেছেন: জীবনের একটা স্বাদ আহ্লাদ আছে না।
খাইয়া নিয়েন।
বমি, সেটা পরে দেখন যাইব।
৬|
১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩
চেনা মুখ বলেছেন: অক্টোপাস খাই, ব্যাঙ খাই আর বাকি গুলা খাই না ।
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০২
পণ্ডিত মশাই বলেছেন: ব্যাঙ কি হালাল নাকি ভাই, জানাইয়েন। ট্রাই মারা যাবে।
৭|
১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৯
সানড্যান্স বলেছেন: ভাই,ভাল করে দেখার সাহস পাইলাম না,গা গুলায়ে ঊঠছে
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৫
পণ্ডিত মশাই বলেছেন: গা গুলাইলে হবে, ধরেন আপনারে আমাজন বনে নিয়ে ছাইড়া দিয়া আসলাম।
বাচবেন কেমনে?
৮|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
অকপট পোলা বলেছেন: কুনটা কি জিনিশ তা লিখলে ভালা হইতো..
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১
পণ্ডিত মশাই বলেছেন: ওই জায়গায় অনেক খাবার
দেখে ও চিনতে পারিনি। অনেক গুলার কাছে যেতেই ঘিন্না করছিল। ছবিও উঠাতে পারিনি, ইনফর্মেশন তো দুরের ব্যাপার ।
৯|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭
এম আর ইকবাল বলেছেন: মানুষ হচ্ছে সর্ব্বভূক । কেউ শখে খায়, কেউ জীবনের প্রয়োজনে । সুন্দর পোষ্ট + + + +
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
পণ্ডিত মশাই বলেছেন: ভাই অনেক অনেক ধন্যবাদ, সুন্দর কমেন্টের জন্য।
১০|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
প্রকৌশলী আতিক বলেছেন: পন্ডিত মশাই, চৈনিক খাবার ভালা পান বুঝি?
কোন প্রভিন্সে আছেন?
১১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
পণ্ডিত মশাই বলেছেন: প্রকৌশলী আতিক ভাই, ঠিকই বলেছেন। অনেক ভালা পাই। তবে যেইগুলান আপলোড করছি অইগুলান না।
না ভাই, চায়না থাকিনা। ঘুরতে অবশ্য বেশ কয়েকবার যাওয়া হয়েছে। এই আর কি।
আর আমার মনে হয়, চায়না যদি একটানা ১ মাস থাকি বাংলাদেশে লাশ হয়ে ফিরা ছাড়া উপায় নেই। ওদের যা সুরেলা এবং সুমধুর ভাষা।
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২
রিফাত হোসেন বলেছেন: অক্টোপাস খাই, ব্যাঙ খাই আর বাকি গুলা খাই না ।