নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভনিতা নয় আমি উচিত কথা বলি

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই।

আবিরে রাঙ্গানো

আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। শখঃ আডডাবাজী করা, গান শোনা, মহাবিশ্ব সম্পর্কে জানা, ঘুরতে যাওয়া, একটু আঁধটু লেখা....

আবিরে রাঙ্গানো › বিস্তারিত পোস্টঃ

কার্ডের ধাঁধাঁ - বিয়ের ধাঁধাঁ - বলুন দেখি ;)

০৩ রা জানুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৪

আগে ২ টি প্রোব্যাবিলিটির ধাঁধাঁ দিয়েছিলাম, আবারো একই রকমের আরেকটি সমস্যা আপনাদের সামনে হাজির করেছি, আপনাদেরকে প্রোব্যাবিলিটির অংকের পন্ডিত বানাতে।



আপনি একটি মেয়েকে প্রচন্ড ভালবাসেন। বাসা থেকে বাবা মা বিয়ের কথা বলছে অনেকদিন যাবৎ, অবশেষে আপনি বিয়ে করতে রাজী হলেন। আহঃ! বিয়ে হবে বাসর হবে, জিহ্বায় পানি চলে আসার যোগাড়। কিন্তু সমস্যা অন্যখানে, একটি কঠিন শর্ত দেয়া হয়েছে আপনাকে যেটি আপনার পরিকল্পনা পুরোপুরি টালমাটাল করে দিচ্ছে। বাবা বলেছে ওনার পছন্দ করা পাত্রী বিয়ে করতে হবে। ওনার পছন্দ করা পাত্রী মানে হলো বাবার বন্ধুর মেয়ে। আপনি জানেন বাবার ২ জন কাছের বন্ধু আছে, এবং ২ বন্ধুরই ঝাক্কাস :P বিবাহ যোগ্য একটি করে কন্যা সন্তান আছে। আপনি প্রথম বন্ধুর মেয়ে মিতুকে ভালবাসেন। ওদিকে আব্বু এখনো জানাননি আব্বু কোন পাত্রীকে পছন্দ করেন মিতুকে নাকি যুথীকে। অবশেষে আব্বু বললেন আমি কোন মেয়েকে পছন্দ করি সেটি বলবো না, তুমি যেহেতু মিতুকে ভালবাসো সেহেতু তোমার একটি ভাগ্য পরীক্ষা নেয়া হবে এবং তোমার ভাগ্যে যে পড়বে তোমার তাকে বিয়ে করতে হবে। জীবনের গুরুত্বপুর্ণ একটি সিদ্ধান্ত তারপরেও নাছোরবান্দা আব্বুর চাপে পড়ে আপনি আপাতত ভাগ্য পরীক্ষার জন্য রাজী হলেন। রাজী হলেন এই মনে করে যে যদি ভাগ্য পরীক্ষায় মিতুকে পেয়ে যান তাহলে তো সোনায় সোহাগা, ধুমধাম করে বিয়ে করবেন, ব্লগের সবাইকে দাওয়াত দিবেন :) আমরা দাঁতে ধার দিব, ৩ দিন ধরে না খেয়ে থেকে পেট খালি করব, তারপর আপনার মৃত জীবনের মেজবানী খাব B-)। কিন্তু যদি যুথীকে পান তাহলে পালিয়ে গিয়ে মিতুকে বিয়ে করবেন, আমরা কেউ দাওয়াত পাবো না :(



ভাগ্য পরীক্ষা:

একটি অস্বচ্ছ বক্সে মিতুর নাম লেখা ১ টি কার্ড আর আব্বুর পছন্দ করা পাত্রীর নাম লেখা ১ টি কার্ড রাখা হলো। আবারো বলছি আব্বুর পছন্দ করা পাত্রী মিতুও হতে পারে যুথীও হতে পারে, আব্বু এখনো বলেননি। আব্বু আপনাকে একটি বাড়তি সুযোগ দিলেন, আব্বু আপনাকে মিতুর নাম লেখা একই আকৃতির আরেকটি কার্ড দিয়ে বললেন, এই কার্ডটিও তুমি এই বক্সে রাখবে। অতঃপর বক্সের মাঝের কার্ড ৩ টি মিশানো হবে। তারপর একেক করে কার্ড উঠানো হবে। দ্বিতীয় বারে উঠানো কার্ডই আপনার ভাগ্য নির্ধারণ করবে।

প্রথম কার্ডটি তুলে দেখলেন মিতুর নাম উঠেছে, আপনি তো মহাবেজার হয়ে গেলেন, কারণ মিতু লেখা একটি কার্ড নষ্ট হয়ে গেল, যাইহোক, দ্বিতীয় কার্ডটি আপনি তুলতে যাচ্ছেন।



প্রশ্ন: দ্বিতীয় কার্ডে মিতুর নাম থাকার সম্ভব্যতা কত? সাথে ব্যাখ্যাও দিবেন আশা করি।



যারা কনফিউজড তাদের আগের ধাঁধাঁ ২ টি কাজে লাগতে পারে। আগের ধাঁধাঁটি দেখতে ক্লিকান, বলের ধাঁধাঁ ২, বলের ধাঁধাঁ ১

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৫

sumon3d বলেছেন: ১০০% ভাই।----

০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৩

আবিরে রাঙ্গানো বলেছেন: :P :P :P হয়নাইক্কা......

২| ০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৭

অণুজীব বলেছেন: ফিফটি ফিফটি /:)

০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৫

আবিরে রাঙ্গানো বলেছেন: X( X( :(( :(( হয়নাইক্কা আরো চিন্তা করতে হইবেক মামু। ;)

৩| ০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩০

ডেভিড বলেছেন: ১০০%...আমি কি পাশ জানাইয়েন :( :(

০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৬

আবিরে রাঙ্গানো বলেছেন: ডাহা ফেইল মার্সেন মিয়াভাই। আগের ধাঁধাঁ ২ টি দেখে সেভাবে চিন্তা করলে কিছু হইতাম পারে।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০০

আমি তানভীর বলেছেন: ৫০%

৫| ০৩ রা জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:২০

শিপু ভাই বলেছেন: ৭৫%

কার্ড আছে ২ টা- ১টা মিতু আরেকটা অজানা।- এখানে সম্ভাবনা ৫০%।
এখন অজানা কার্ডে মিতুর নাম থাকার সম্ভাবনাও ৫০% অর্থাৎ ৫০% এর ৫০% = ২৫%।
মোট ৭৫%

৬| ০৩ রা জানুয়ারি, ২০১২ রাত ৮:৪৭

দুঃখ বিলাসি বলেছেন: ১মটি যখন আমার মিতুর নাম লেখা ;) তখন ২য়টিতেও মিতুর নাম লেখা থাকতে পারে এবং এর সম্ভবনা ৭৫%। :D

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১২ দুপুর ১:১৪

ডেজা-ভু বলেছেন: ২/৩

৮| ০৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৪৭

শামস৭৬০০ বলেছেন: ১/২

৯| ১৯ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৩

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: ১/৩


প্রোবাবিলিটির বদলে অন্য ধাঁধাঁ দেন। প্রোবাবিলিটি ভাল্লাগেনা :(

২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১৮

আবিরে রাঙ্গানো বলেছেন: প্রোব্যাবিলিটির চ্যাপটার শেষ করলাম এই ধাঁধাঁ দিয়ে। আর জালাবো না এই ধাঁধাঁ দিয়ে। ;)

১০| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৩:২০

আবিরে রাঙ্গানো বলেছেন: হায় হায় সবাই দেখি উত্তর দিয়ে ভরে ফালাইসে, আমি তো দেখিনি :( কমেন্ট মডারেশনে তো কখনো দেখলাম না। অর্কের ঝাড়ি শুনে আজকে ঢুকে দেখি এই অবস্থা :P

১১| ২০ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৪:২৩

মেমনন বলেছেন: (১/৩)*১ + (২/৩)*{(১/২)*১ + (১/২)*(১/২)} :D :D

হৈলে কৈয়েন। B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.