| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৬০০ কয়েদী ধারণ ক্ষমতা সম্পন্ন একটা কারাগারে ২৫ হাজারের মত কয়েদীর বসবাস ছিল ম্যাক্সিকোর এক দাঙ্গার সময় । বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগে পুলিশের উপর হামলা চালায় কয়েদীরা । পুলিশ সামলাতে না পেরে বৃষ্টির মত গুলি ছুড়তে লাগল । এতে বিশৃঙ্খলা আরো বৃদ্ধি পায় । হঠাত্ ৬৩ বৃদ্ধা সবার সামনে এসে সবাইকে শান্ত হতে ইশারা দেয় আর সাথে সাথে সব শান্ত হয়ে যায় ---
এটা কোন অলোকিক কাহিনী নয় । ৬৩ বছরের বৃদ্ধা হলো সেঈ মহিলা যে কিনা কয়েদীদের আন্তরিকতার সাথে স্বেচ্ছায় সেবা যত্ন করতেন । অসুস্থতায় পাশে থাকতেন । আজ কয়েদীরা মনের অজান্তেই তাকে নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছে ।কারাগারের বড় বড় আসামী মনের অজান্তেই তার অনুগত হয়ে গিয়েছে ।
আমাদের দেশের শাসনব্যাবস্থায় এমন কোন নেতার উদ্ভব হওয়া সম্ভব হয়না । কিন্তু প্রয়োজন এই ধরণের নেতার । যারা মানুষের মনে সহজে জায়গা করে নিবে কিংবা মানুষই তাকে নেতা হিসেবে মেনে নিবে । স্বেচ্ছা সবার মাধ্যমে মানুষের মনের কুঠুরীতে পৌছানো সম্ভব । ক্ষুধার্ত বাংলাদেশের স্বচ্ছাসেবক হওয়া প্রয়োজন সবারই ।
©somewhere in net ltd.