| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তামিম হাশমী
পুরো নাম, এ বি এম তামিম, আমার পছন্দের রঙ সাদা এবং নীল। জানতে ও জানাতে ভালোবাসি, নীল এবং সাদার মাঝামাঝি আমি ।
1-1-14
বছরের প্রথম দিন, একটি বছর বিদায় নিলো নতুন আরেকটি বছরকে জায়গা করে দিয়ে। দুই হাজার চৌদ্দ সাল । লিখার জন্য কিছু খুঁজে পাচ্ছিনা , বছরের প্রথম দিন একটু না লিখলে কি হয়! তাই লিখতে বসলাম ।
দেশের অবস্থা ভালোনা, মানুষের অবস্থাও ভালোনা ।
প্রথম দিনেই অবরোধ, ক্ষমতা না ছাড়া আর ক্ষমতা ধরার দ্বন্দ্ব ।
চৌদ্দ বছর বয়সে আমার প্রথম ছন্দ পতন হয় ।
কিসের ! জীবনের, এই বয়স থেকে হঠাৎ করে আমার মন মানসিকতা পাল্টাতে থাকে । পড়াশোনা ফাঁকি দেয়া, মিথ্যে বলা, যতেস্ট রেজাল্ট না করা , ইত্যাদি ।
তাই চৌদ্দের উপর আমার অনেক রাগ ।
আবার দুই হাজার চৌদ্দ সালটিরও হাল একই । আমার আবার ছন্দ পতন হয়েছে , প্রথম বারের মত প্রেমে পরলাম, অচেনা না দেখা একটি পাখি হঠাৎ এসে মনের, চিন্তার সব টুকু দখল করে নেয় । আবার উপভোগও করছি নতুন অভিজ্ঞতা ।
আশা করি এই চৌদ্দ আমার ছোট বেলার চৌদ্দের কষ্ট গুলো মিয়ে দিবে ।
©somewhere in net ltd.