নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যতদূর চোখ যায় অশ্রু ও আগুনের গহণ অরণ্যে......

মা-মাটি-সবুজ-শ্যামল..প্রানের দেশ...

আবহমানবাংলা

যতদূর চোখ যায় অশ্রু ও আগুনের গহণ অরণ্যে......

আবহমানবাংলা › বিস্তারিত পোস্টঃ

লজ্জা:

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:০৬



আমার এক বন্ধু আমাকে ফোন দিলো। মেজাজটা প্রচন্ড খারাপ হয়ে হয়ে গেছে ওর কথা শুনে।

-হ্যালো মারুফ, কই তুই? -বাসায়। তুই কই? -মাঠে আছি। তর কাছে ফোন দিছি একটা কারনে। -তুই কারন ছারা ফোন দেস না, মিস কল দেস। কি কারন বল? -আমরা এলাকায় আর্জেন্টিনার পতাকা লাগামু। তাতে তর নাম থাকবে। -আর্জেন্টিনার স্বাধীনতার যুদ্ধে আমি অংশগ্রহন করি নাই। আমার নাম ওই পতাকায় দিবি ক্যান? -তুই কিছু টাকা দে। আমরা সবাই দিতাছি। -তুই কত দিলি? -আমি মাস খানেক ধইরা কিছু টাকা জমায়া রাখছি। এই ৪০০-৫০০র মত। -আমি এক পয়সাও দিমু না। যারা হাফপ্যান্ট পইড়া খেলে তাগোর জন্য আমার ভিক্ষা বন্ধ। -তুই দিবি না ক্যান? -বাংলাদেশের পতাকা হইলে দিতাম। -মজা নেস ব্যাটা?? -রাখি।

(টুট টুট টুট)

আমার এই বন্ধু উপরে মেজাজ খারাপ হওয়ার কারন, কিছু দিন আগে ওর কাছে গরীব কৃষকের অপারেশনের জন্য টাকা চাইছি, পাইনি।

বিশ্বাষ করেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা, পরের দেশের পতাকার জন্য টাকা খরচ করে। কিন্তু, নিজের দেশের মানুষ সামান্য কিছু টাকার জন্য বিনা চিকিৎসায় কষ্ট পেয়ে মারা যায়।

ফেজবুকে যখন এক মায়ের অপারেশনের জন্য টাকা চাওয়া হল, কেউকে তেমন পাশে পাইনি। অথচ, অনেকের স্টাটাস দেখলাম, " আমি আর্জেন্টিনার পতাকা কিনছি, ৫ফুট লম্বা " " আমি ব্রাজিলের পতাকা কিনছি ১২ফুট লম্বা "।

কি দেবে আপনাকে এই পতাকা?? কিন্তু, আপনার টাকায় যদি কেউ উপকার পায় তবে মানসিক প্রশান্তিটা আপনার।

(আমার এই লেখায় যদি কেউ কষ্ট পান, মাফ করে দিবেন)

...... লিখা: অতঃপর মারু)কপি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.