| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোঃ গোলাম মোর্শেদ
ফেসবুকে আমি- www.facebook.com/abortiveboy প্রেমে ছ্যাকা খেয়ে লিখতে শিখেছি...... আর কিছু বলা যাবে না । হি হি হি ...
ফেসবুকে আমি কিছুদিন আগে এক ইন্ডিয়ান ছেলের সাথে পরিচিত হই ।
বেশ কিছুদিন কথা বলার পর বুঝতে পারলাম, বাংলাদেশ সম্পর্কে তার ধারণা খুব একটা খারাপ নয় । বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে তার ভালই আগ্রহ আছে ।
বাংলাদেশের বর্তমান সংস্কৃতি ভুবনের সকল খবর আমি তাকে দেই । সাথে বর্তমানের নতুন কিছু শিল্পীর গানের নাম বললাম । সে ঐ গানগুলি ডাউনলোড করে শোনে । আমি ভেবেছিলঅম, সে বিরক্ত হবে । কিন্তু সে ভালই সুনাম করল বাংলাদেশের সঙ্গীত ভুবনের ।
নিজের অজান্তেই বাংলাদেশের জন্য গর্ব হতে লাগল । তাই আমার ফেসবুক আডিতে বিদেশী বন্ধু আছে, তাদের সকলকে বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তুলতে লাগলাম ।
আমি চাই আপনারা সবাই আপনাদের ফরেন ফ্রেন্ডদের বাংলাদেশের কথা বলুন । তাদের সামনে তুলে ধরুন আমাদের এ মাতৃভূমির সৌন্দর্য ।
তাহলে আমাদের দেশের সুনাম ছড়িয়ে পড়বে সারা বিশ্বে ।
©somewhere in net ltd.