| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চল্লিশ বছর আগে বাংলাদেশে মুষ্টিমেয় 'ক্রিকেটপ্রেমি' দর্শক ছিল। গত ১৫ বছরে দেশে 'বাংলাদেশী-ক্রিকেটপ্রেমি' সমর্থক গজিয়েছে এবং এই সংখ্যাটা আশঙ্কাজনক। পরিকল্পিতভাবে এই সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে; যার প্রভাব ভয়াবহ।
ভারতের উদহরণ দিয়েই বোঝাই:
ভারতে এখনো অনার কিলিং করা হয়, মানুষের ঘরে গরুর গোশত আছে সন্দেহ করে তাদের পিটিয়ে মারা হয়, দলিত (নিচু জাতের) নারী-পুরুষদের প্রকাশ্যে ন্যাংটো করে শাস্তি দেয়া হয়, টয়লেট ব্যবহারকারীদের চেয়ে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি, নকল ঠেকাতে সেনাবাহিনীতে ভর্তি পরীক্ষা নেয়া হয় আন্ডারওয়ার পরিয়ে, নারী ধর্ষণ সেখানে নিত্ত-নৈমিত্তিক ঘটনা। শিক্ষা, ব্যক্তিগত সম্পদ এবং সুযোগ-সুবিধার মাপকাঠিতে পৃথিবীর সবচেয়ে বৈষম্যমূলক এই দেশটিতে শ্রেণীবিপ্লব ঘটা খুবই স্বাভাবিক ছিল; অবশ্য কয়েকটি প্রদেশে স্বাধীনতাকামীদের আন্দোলনকে সেনাবাহিনী দিয়ে দমিয়ে রাখা হয়েছে; মাঝেমধ্যে বিদ্রোহীদের আক্রমণ বোমা হামলায় কিছু মানুষ নিহত হয়।
তারপরও ভারতের সাধারণ মানুষের সকল বৈষম্য, ক্ষুধা, দারিদ্র ও অধিকার বিষয়ক চিন্তাকে যে দুইটা নেশাজাত জিনিস দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে সেগুলো হচ্ছে- ১/ বোম্বের সিনেমা এবং টিভি সিরিয়াল ২/ ভারতীয়ক্রিকেট।
বাংলাদেশে ইদানিং যেসব জঘন্য ঘটনা ঘটছে, তার থেকে দূরে বসে মানুষ যেভাবে ক্রিকেট নিয়ে ব্যস্ত, তাতে বোঝা যাচ্ছে, এদেশের মানুষকেও মনে হয় ক্রিকেটের আফিম দিয়ে অচেতন করে রাখা হচ্ছে।
ক্রিকেটের বানিজ্যিক ভাঁড় ভারতের সুধীর, পাকিস্তানের বশির আর বাংলাদেশের মিলনের কর্মকাণ্ড আমার কাছে সব সময়ই বিরক্তিকর লাগে। বিশেষ করে যখন থেকে জানি যে, তারা টাকার বিনিময়ে এই ভাঁড়ামো করে। তিনজনের মধ্যে সবচেয়ে বেশি ইনকাম সুধীরের আর সবচেয়ে খারাপ ইনকাম বাংলাদেশের টাইগার মিলনের।
আরেকজনের বিরক্তিকর কর্মকাণ্ড যদি আইন বিরুদ্ধ না হয়, তাহলে আমাকে সেটা হজম করতে হবে; তাই করি। গত বছর ভারতের সুধীরকে অপমানের অভিযোগ উঠেছিল, এ বছর পাকিস্তানের বশিরকে অপমানের অভিযোগ উঠেছে। কাজটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু যারা এই ইস্যুতে এখন আবার মাফ চাইবার আবেদন নিবেদন করছেন, তাদের জন্য বলছি- স্যরি ভাইয়া, সুধীর-বশিরকে যারা অপমান করেছে মাফ চাইবার দায় দায়িত্ব তাদের। আমি যে অপরাধ করা নাই. তার জন্য লজ্জা প্রকাশ বা মাফ চাওয়ার কোন ধরণের ইচ্ছা-আগ্রহ আমার নাই।
২|
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৫৩
আবুজর বলেছেন: আশাবাদী কিনা বুঝলাম না ।। তবুও ধন্যবাদ
৩|
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
ডাংগুলি ও ব্রাজিল, আর্জেন্টিনা নিয়ে হতাশ মানুষেরা নিজেদের বেশী ব্যস্ত করে ফেলছে?
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:০৭
আবুজর বলেছেন: নেকটা তাই বলতে পারেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:৫০
বিজন রয় বলেছেন: দেখা যাক কবে বড় হয়।