নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবুজর

আমি একজন সাধারন রকমের সাধারন মানুষ । বাস্তব জীবনে কেউ পাত্তা দেয় না তাই ভার্চুয়াল দুনিয়ায় নিজের দাম বাড়াই ।। অলসের শেষ ।। আর কিছু লিখতেও ইচ্ছা করছে না......

আবুজর › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেমের আধুনিক ভার্সন

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৩৪

আপনি ইচ্ছা কিংবা অনিচ্ছা নিয়েই হোক এমন এক জেনারেশন তৈরি করছেন সেখানে দেশপ্রেম এর একক ধরা হচ্ছে কে কতটা অপরকে ছোট করে গালি দিতে পারছি তার উপর । নিজেদের উন্নতি এতে করে হয় না শুধু নিজেদের নিজেরাই ছোট করি এই ভুলটা ধরিয়ে দেবার লোকও বিলুপ্তির পথে ।।

১ । আমরা সবাই মিলে পতাকা বানালাম কয়েক কোটি টাকা খরচ করে শুধু রেকর্ড করার জন্য !!! টাকা ঠিকই গেল রেকর্ডও রইল না .।.।.। ইভেন্ট শেষে পতাকার পদদলন তো বাদই দিলাম ।

২ । খেলার সময় কিছু রিকশাওয়ালা টিভির দোকানে খেলা দেখছে বলেই দেশপ্রেমী !!! আমি ঠিক আইপিএল এর সময়েও একই চিত্র দেখি । সরি দেশপ্রেম মিলাতে পারছি না ।।


৩ । কয়েক জন মিলে খেলা দেখতে স্টেডিয়ামে গেলাম, বিপক্ষ দলের সমর্থকদের হেনস্তা করলাম বাসায় এসে তৃপ্তির ডেকুর তুলে ভাবলাম, নাহ আজ দেশের অনেক উপকার করে ফেলছি ।


ভয় পাও বাংলাদেশ সত্যি ভয় পাও । তোমার ভবিষ্যৎ প্রজন্ম আরেকটা ৫২,৭১ কিংবা ৮৯ এর জন্য প্রস্তুত না

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৪২

আমিই মিসির আলী বলেছেন: আসলেই দেশপ্রেম মানুষ এখন সব জায়গায় খুঁজে এটা একটা প্রবলেম।
দেশপ্রেম কি জিনিস অনেকের কাছেই বিষয়টা এখনো ক্লিয়ার না। এজন্যই ভুল পথে যাচ্ছে, তরুণ প্রজন্ম।

দেশের বুদ্ধিমান বুদ্ধিজীবীরাই এটার জন্য দায়ী। প্রজন্মকে সঠিক নির্দেশনা দিচ্ছে না। দিচ্ছে স্বার্থ হাসিলের ডিরেকশান।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৫০

আবুজর বলেছেন: নিজ অবস্থান থেকে নিজের কাজটা ঠিক ভাবে দায়িত্ব নিয়ে করাটাই আমার মতে দেশপ্রেম

২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৫৪

আমিই মিসির আলী বলেছেন: অনেকেই তো অকাজটাকে কাজ ভেবে দ্বীগুণ উৎসাহ নিয়া করে।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০০

আবুজর বলেছেন: সহমত

৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: তোমার ভবিষ্যৎ প্রজন্ম আরেকটা ৫২,৭১ কিংবা ৮৯ এর জন্য প্রস্তুত না।

কথা গুলার সত্যিই বাস্তবতা আছে, সহমত।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১২:০১

আবুজর বলেছেন: ধন্যবাদ

৪| ০৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৩

সোজোন বাদিয়া বলেছেন: সহমত। মনে হয় আধিপত্য, দখল এবং ব্যবসার প্রচারণা। ধন্যবাদ, ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.