| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব সম্ভবত ২০০৮ সালে উনার অভিষেক ।। ৮ নাম্বারে ব্যাটিং করতেন । অদ্ভুত ভাবে আউট হতেন না !!!! একটা ওয়ানডে সিরিজে কখনো আউট না হয়ে এভারেজ দাড়ায় ২৭৮ !!!!!! সুনীল গাভাস্কার ঘোষণা দিলেন বিশ্বের সেরা ৮ নাম্বার এই খেলোয়াড় ।। এতটা আশা হয়ত এই সাদাসিধে মানুষটি নিজেও করেন নি ।। নিজের কাজ একমনে করে যেতে থাকলেন ।। আর হ্যা ! এই জাতির একটা বড় অংশের চোখের বিষ হয়ে উঠলেন । কারন , তেমন হিরোয়িক ইমেজ নাই বলে বলে বাউন্ডারি হাকান না আরো কত কি !!! এই জাতির একটা বড় অংশ টেপ টেনিসে ক্রিকেট খেলে । তাদের মতে বল মানেই বাউন্ডারি ছাড়া করতে হবে নাহলে সে খেলা পারে না ।। এই লোকেদের আধুনিক সংস্করণ হচ্ছে কালা পারা না । তারা এই ক্রিকেটার আউট হলে উদযাপন করে, তার দলে থাকা নিয়ে প্রশ্ন তোলে ।। তাদের চোখে পড়ে না, এই ভদ্রলোকের অফ স্পিন কিংবা ৩০-৩৫ রানের ছোট্ট কিন্তু কার্যকরী ইনিংস !!!!
।।
৩০ নাম্বার জার্সি পড়া এই ভদ্রলোকই তার ৩০ বছর বয়সে করলেন বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি ।। নাহ মাহাত্ম বোঝানো যাচ্ছে না, এমন সময়ে তখন আমাদের ধরেই নিতে হত আমরা ওপেনিঙে দুজন বাদ দিয়েই খেলছি ।। তাও ঐ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এর বাউঞ্ছি উইকেটে !! টানা দুটি সেঞ্চুরি !!!! মানুষ একটু নরম হল ।।
।।
বিশ্বকাপ শেষে দল দেশে ফিরল ।। এই লোকের ফর্ম সাথে ফিরল না ।। আবার শুরু তাকে নিয়ে নোংরা রসিকতা !!! কিন্তু ক্লাস বলে কিছু একটা থাকে ।। এই ক্রিকেটার এর এই ক্লাস আছে ।। তাই আবার ব্যাক করলেন এবং রাজসিক ভাবেই ।। আজো মুচকি হেঁসে নিজের কাজটা করে যান নিরবেই ।। শো অফটা হয়ত তার ধাঁচে নেই অথবা শিখতে পারেন নি ।। তাইতো এখনো তাকে সাইলেন্ট কিলার নামেই চিনতে হয় ।। আমাদের মেইন হিরো হতে যে মাসালা লাগে তা তার নেই ।। তার উপর খেলা না বুঝা সুন্দ্রিদের ক্র্যাশ নেই, মিডিয়ার আলো নেই এমনকি আজো এমন শিশু পাওয়া যায় না যে বড় হয়ে "মাহমুদুল্লাহ রিয়াদ" হতে চায় । আর হ্যা । ২০১৫ তে আমাদের সেরা ব্যাটসম্যান মুশফিক হলে ২০১৬ তে এখন পর্যন্ত সেরা অবশ্যই এই মাহমুদুল্লাহ
.।।
খুব ছোট মানুষ হয়ে একটা বড় ভবিষ্যৎ বানী আজ আমিই করছি ।। যেদিন আমাদের দেশে ১৬ কোটি মাহমুদুল্লাহ রিয়াদ হবে যার যার যায়গায় ঐদিন আমরাও সত্যিকারে আদর্শ জাতি হয়ে উঠব ।।
২২ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৬
আবুজর বলেছেন: ইনজামামের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, মাহমুদুল্লাহ তার থেকে টেকনিক এর দিক থেকে এগিয়ে
২|
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: সব কিছু ঠিক থাকলে গতরাতে আমারা জিততাম।
তামিম নাই, তাসকিন নাই, সানি নাই।
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩
আবুজর বলেছেন: সহমত
৩|
২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৭
বিজন রয় বলেছেন: তবুও প্রবল চাপ নিয়ে মাশরাফিরা অনেক ভাল করেছে।
৪|
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২
উল্টা দূরবীন বলেছেন: মাহমুদুল্লা শেষের নায়ক।
২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৪
আবুজর বলেছেন: সত্যিকারেই
৫|
২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৭
জেব্রা মাস্টার বলেছেন: রিয়েল হিরো
২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
আবুজর বলেছেন: আফসোস, সবাই এটা বুঝল না
৬|
২৩ শে মার্চ, ২০১৬ রাত ২:০১
সানজিদা দিয়া বলেছেন: তুমি যে তোমারি তুলনা (মাহমুদুল্লা)
৭|
২৫ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২
ক্ষুদ্র খাদেম বলেছেন: নীরব যোদ্ধা আমাদের এই ভায়রা ভাই
![]()
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৬ রাত ১:২৪
মশার কয়েল বলেছেন: বাংলাদেশের কোন খেলোয়াড়কে যদি ইনজামামের সাথে তুলনা করা যায়,তবে সে মাহমুদউল্লাহ