নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু সাকী মাহবুব

আবু সাকী মাহবুব › বিস্তারিত পোস্টঃ

ও আমার নন্দিনী

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪



কখনো ভোরের গানে খসে পড়ে আকাশের কুয়াশা চাদর

তোমার অধর সম লজ্জায় রাঙা হয় সুকোমল ভোর

আমি শুধু চেয়ে থাকি উদাসী বটের ছায়া

তোমার নূপুর

দোর খোল হে অসীম আমার আকাশ

এনে দাও মুঠি মুঠি হিমায়িত প্রেম ॥



অপরাজিতায় ফোটা নীল-সাদা আলো

ছুঁয়ে যায় ঝড়ো হাওয়া তৃষ্ণার নদী

নিরবধি শিহরণে আমার অধর

গিরিশঙ্কটে খোঁজে শ্বেত আলো কণা

তখন তোমার মুখে সুবাসিত মায়া

ও আমার নিকষিত রূপোর পিয়াল!

আমাকে গভীরে ডাকে তোমার সাগর ॥



ভোর হয় পাখি ডাকে দোলে আলো ছায়া

নেশার পেয়ালা হাতে আমার সকাল

নত হয় অগোছালো তব মায়া চুলে

ও আমার পথ ভোলা বৈশাখী মেঘ!

আমাকে করুণা কর এমন না হয় ॥



আমার মাতাল হাওয়া যাযাবর পাখি

তোমার সফেদ ভাঁজে লুকোচুরি খেলে

মুক্তা-আকর হাতে ডুবুরী মাতাল

তৃষিত নেশায় পড়ে আনমনে হয়ে যায়

তোমাতে বিলীন

জাগে গান পাখিদের ফুল মেলে পাখা

একাকার হয়ে যায় আকাশ-জমিন

তুমি আমি ভেসে যাই বেহুলার ভেলা

ও আমার মেঠোপথ সবুজ আকাশ!

চেয়ে দেখ ঐ ডাকে তারা জ্বলা রাত ॥

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

টুম্পা মনি বলেছেন: অন্নেক ভালো লিখেছেন। শুভকামনা। =p~ =p~ =p~ =p~ =p~

০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০

আবু সাকী মাহবুব বলেছেন: প্রথম পোস্ট, একটু অভিনন্দ টন্দন জানান।
এত কিপ্টা ক্যা?

মন্তব্যের জন্য ধন্যবাদ, টুম্পাপণি। [একটা ইমোও পছন্দ হচ্ছে না!]

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২০

টুম্পা মনি বলেছেন: উভিনন্দন। উভিনন্দন। (আমার সব ইমোই পছন্দ)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.