নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু সাকী মাহবুব

আবু সাকী মাহবুব › বিস্তারিত পোস্টঃ

বিপ্রকর্ষণ

২২ শে মে, ২০১৩ রাত ১১:২৫

[ কবিতাটি মাসিক বাঙলা কথা এপ্রিল ২০১৩ সংখ্যায় প্রকাশিত হয়েছে ]



ঘুণপোকা যেভাবে সশব্দে কাঠ কাটে

আমার মাথার ভেতর আজকাল তেমন কিছু শব্দ শুনতে পাই

কতবার বলেছি, ওভাবে তুমি কাচের চুড়ি পরো না

সস্তা কাঠের পালঙ্কের মতো আমি ক্ষয়ে যাচ্ছি

নিক্বণ থেকে ঘুণপোকা, ভ্রমর গুঞ্জন

ট্রেনের হুইসেল, বিমান উড্ডয়নের বজ্র নিনাদ

অতঃপর নির্মম ট্রাফিক কন্ট্রোল...



কতবার বলেছি, বৃষ্টি থামাও, কর্কশ হও

উল্টো তুমি মধুর মাধুরী নিতে মৌমাছি পোষ

এখন শ্রাবণ এলে আমি অবশ হয়ে যাই

আর

বৃষ্টির রিনঝিন হাসি দিয়ে

চৈত্রের দাবদাহে

তুমি আজ রাজপথে বৃষ্টি নামাও

অবশ আমি দেহমনে, জরাকিষ্ট নিথর পাথর



আমাদের গ্রামটা পাহাড়ী ছিল না

কতবার বলেছি, পাহাড়ী মেয়ে ঝর্ণা থামাও

তোমার পায়ে ছিল সমুদ্রের টান

চোখে স্বপ্ন; অথৈ জলের কোলাহল

এখন আমার চারপাশ অচঞ্চল

পথের পাশে পড়ে আছি পলিমাটির স্থাণু টিলা

প্রবল বর্ষণ শেষে নেমে আসছে উত্তরী ঢল

তোমার গতির কসম!

দস্যি মেয়ে এবার তুমি থাম ॥



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫৭

টুম্পা মনি বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। আপনাকে কি এখনো সেইফ করে নি?

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭

আবু সাকী মাহবুব বলেছেন: ধন্যবাদ টুম্পামণি। না, এখানে দিন ফুরাতে সম্ভবত বছর পার হয়! মাঝে মাঝে আসি, এসে দেখি নোটিশটা ঝুলেই আছে। বিরক্তি নিয়ে ফিরে যাই!
আবারও ধন্যবাদ, আমাকে খুঁজে বের করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.