| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওপাড়ার সুন্দরী রোজেনা
সারা অঙ্গে ঢেউ তার, তবু মেয়ে
কবিতা বোঝে না
-আল মাহমুদ
বোতাম ছেড়ার শব্দে জেগে উঠি
আমার খা-খা বিছানায়
পড়ে আছে একটি বোতাম,
মেয়েলী
কী অদ্ভূত! আমার জন্মান্ধ ঘর
কখনো তো মেয়ে দেখেনি
তোমার বোতামগুলো
ইদানীং বড় বেয়াড়া হয়ে গেছে
তুমি গুলতি চালাতে শিখেছ মেয়ে
আমার শখের রজনীগন্ধা গাছটিতে
যে দিন প্রথম ফুল এলো
শিউলী উচ্ছ্বাসী মুখে বললে-
‘ফুলগুলো তোমার থাক,
শিশিরটুকু দেবে?’
প্রেমের অভিধান না চেনা
অবুঝ বালকের ভাষাহীন চোখ
‘কবি তুমি কচু বোঝ’ -আহত হরিণী
আজও কবি কবিতা বোঝে- নারী বোঝে না
যৌবনা নারী পুরুষ বোঝে, কবিতা বোঝে না
মধ্যরাতের বোতাম ছেড়া ধন খোঁজে পৌরুষ বাহু
কবি তখন বোতাম খোঁজে; কবিতার শুক্রাণু।
১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮
আবু সাকী মাহবুব বলেছেন: আমার শূন্য আঙ্গিনায় আপনিই যা মাঝে মধ্যে আসেন। এখানে বৃষ্টি নাই, তুমুল খরা।
আপনার সাথে মাঝে মধ্যে একটু আধটু কথা হয়। না হলে তো প্রাগৈতিহাসিক যুগের মতো মূক হয়ে বসে থাকতে হতো।
আচ্ছা, এখানে কি পোস্টা পড়তে কাউকে আমন্ত্রণ জানানো যায় না? গেলে কীভাবে?
২|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭
টুম্পা মনি বলেছেন: হাহাহা আমি যত দূর জানি যায় না। তবে পোষ্ট লিখলে আমার ব্লগে গিয়ে ঘুরে আসবেন। আমি 'সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন'' লিস্ট দেখলেই বুঝে নেব আপনি কিছু লিখেছেন।
১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪
আবু সাকী মাহবুব বলেছেন: কী লিখবো? কীভাবে লিখবো? একা একা কি কথা বলা যায়!
কারো সাথে পরিচয় নেই, হৃদ্যতা নেই, আমি যেন একটা ভূত!! ভাল্লাগে না। এখনও এসেছি শুধু আপনার খোঁজ নেয়ার জন্য।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
টুম্পা মনি বলেছেন: আমি এসেছি