নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু সাকী মাহবুব

আবু সাকী মাহবুব › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায় আছি....

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫



একটা গল্প নিয়ে বসে আছি। যদিও গল্পটা কিছুদিন আগের লেখা, কিন্তু এই সময়ের উপযোগী। বিসিএস পরীক্ষার হতাশা, অতঃপর দেশান্তরিত হবার সিদ্ধান্ত, স্বদেশপ্রেম-এসবকে উপজিব্য করে লেখা।



প্রিয় সঞ্চালক সাহেব, অনুগ্রহ করে একটু জানান, আমি কি অপেক্ষা করবো, নাকি এ পর্ব বাদ দেবো?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৮

টুম্পা মনি বলেছেন: যায়েন না প্লিজ। আরেকটু ওয়েট করেন। :( :( :( :( :( :| :| :| :|

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৬

আবু সাকী মাহবুব বলেছেন: আর কতো! চুলে পাক ধরতাছে তো!!

২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১:১৩

টুম্পা মনি বলেছেন: সময় হলে আমার শেষ গল্পটা পড়বেন এবং অভিমত জানাবেন। :!>

১৫ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

আবু সাকী মাহবুব বলেছেন: গল্পটা গতকাল পড়েছি অর্ধের, আজ পড়লাম বাকি অর্ধেক।

হ্যাঁ, পরিবর্তনটা প্রায় আমূল। এটাই ঠিক পদ্ধতি। এই কাঠামোর উপর কিছুদিন নির্মাণ করুন। প্রয়োজনে পরে আবারও ভাঙুন।

এত কেন তাড়াহুড়ো করেছেন? দৃষ্টিকটু পর্যন্ত লেগেছে! এটা শিল্প। শিল্প সেভাবে যত্ন চায়- যেভাবে কিশোরী প্রেম চায়।

তাড়াহুড়ো করে টাইপ করার কারণে অনেক বাবানেও ত্রুটি রয়ে গেছে। আপনার এল‍াকার লোকজন ৩-৪ বছরের শিশুকেও ‘র’ ও ‘ড়’-এর ব্যাপারে ছাড় দিতে রাজি নেই। ‘পাহাড়া’, ‘জোড় করা’ শব্দের কারণে তারা যদি এলাকায় ঢুকতে না দেয়? সামনে আবার ঈদ!!!

‘এক সময় ভাবতাম এমন দুস্পাপ্য [দুষ্প্রাপ্য] পুঁজিবাদীতার [দি] উপঢৌকনেই হয়ত [হয়তো] সুখের পরশ পাথরটি লুকিয়ে আছে!’
অর্থ বিচারে বাক্যটি ঠিক আছে, সু্ন্দর একটি বাক্য। কিন্তু এটা প্রবন্ধে যেমন যায়, গল্পে ঠিক তেমন যায় না। গল্পের উচ্চারণ অত স্পষ্ট না হলেই বোধ হয় ভাল হয়। পুঁজিবাদিতা ও উপঢৌকন শব্দ দুটি বিদ্রুপটাকে বেশি স্পষ্ট করে তুলেছে।

‘সেটিস্ফেকশানের ঢেকুর তোলা’, ‘ডিসকাশন’- কেন? বাংলা ভাষার কিংবা আপনার- কারোই তো শব্দদৈন্য নেই!

‘তারা ভাবতো অর্থের মাঝেই হয়ত জীবনের সুনীল আকাশ মেলা’ বাক্যটার অর্থ বেশ অস্পষ্ট।

গল্পের শেষ দিকে এসে সিনেমা সিনেমা ভাব চলে এসেছে, এটা আমার কাছে ভাল লাগেনি। সুচনা ও সমাপ্তি একই ধরণের হলে ভাল হয়। তা ছাড়া ছোট গল্প কিন্তু অনেকাংশেই বাস্তবতার সাথে মিল রেখেই নির্মিত হয়। (আমি কিন্তু চাচাদের কথা মনে করিয়ে দেই নাই!)

গল্পটা যে চমৎকার হয়েছে তা আশা করি অন্যদের মুগ্ধতা ও মন্তব্য থেকে বুঝেছেন। আমিও মুগ্ধ। স্টাইলেও, গল্পেও।

ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে মন্তব্য করলাম। আমিও আমার লেখার ব্যাপারে আপনার থেকে ঠিক এভাবে মন্তব্য প্রত্যাশা করি। কেউ তো আর আমার ব্লগে আসে না, তাই এখানেই মন্তব্য করলাম।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৯

টুম্পা মনি বলেছেন: সবই বুছলাম। তয় ভাবানের ব্যাপারে সতর্ক করিয়াও কোন লাভ নাই। আংরেজি নিয়ে পড়তে পড়তে এতটুকু যে বাংলা লিকি এই ধন্যবাদ দেন। কই রশশি কার হপে, কই দীর্ঘিকার হপে আমার কিচ্ছু মনে থাকে না। র,ড় এর বেলাও সেইম। বাংলা বাভাব অনেক কুঠিন। তাই আপনিএ ''বানান'' বানান ভুলি কউরিছেন। =p~ =p~

আর আমি অনেক ভালো গল্পকার উপন্যাসকার সবাইকে দেখেছি আংরেজি শব্দ ইউজ করতে। যেমন হুমায়ুন আহমেদ। আর আংরেজি না কলি কমতে বুঝবাইন আমি আংরেজি জানি? :#)
অন্যান্য সব উপদেশ মনে থাকিবে। পরামর্শ আলুচোনা সুমালুচনা সবই সাদরে গৃহীত হইল। হেপ্পি রোজা। :D :D :D :D

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০৮

আবু সাকী মাহবুব বলেছেন: দাড়ান, আংরেজি কওয়াইতাছি...।

আমার রোহিঙ্গা বন্ধু ইরফানকে বললাম- এই যে লুঙ্গিতে টি-শার্ট ইন করে তোমরা ভার্সিটিতে যাও, এটা কী বিচ্ছিরি লাগে জানো? ইরফান বলল, কী বলছো! দেখনা মাইকেল জ্যাকশন ইন করে পরে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.