| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কূল ছাপানো নদীর বুকে আগুন জ্বলে
চাঁদের মেয়ে সেই আগুনে বসন খুলে
মধ্যরাতে ভাসতে থাকে প্রেমের জলে
যায় পেরিয়ে নীল সীমানা মনের ভুলে
ওষ্ঠে কাঁপে লখিন্দরের বুক ভরা শ্বাস
মত্ত-মাতাল নাগের নাচন হাওয়ায় ভাসে
সেই সে টানে যায় হারিয়ে নিত্য নিবাস
তারায় তারায় নগ্ন মেয়ে মিষ্টি হাসে
বৃষ্টি ভেজা মৌন দহন অঙ্গ পোড়ায়
হিমেল হাওয়া ঝড়-তুফানের স্বপ্ন আঁকে
আকাশ ভেঙ্গে আসবে চড়ে মত্ত ঘোড়ায়
জ্বালবে আলো দেহ-হৃদি বাঁকে বাঁকে
আজ নিশীথে নির্জনতায় জমবে মেলা
অন্ধকারের অন্য আলোয় ফুটবে কলি
ভাসবে নদী-সরোবরে ফুল্ল ভেলা
অগ্নি ধারায় ভিজবে সকল অলিগলি॥
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:২২
আবু সাকী মাহবুব বলেছেন: এটা কিন্তু বেশ, আমার একজন পাঠক। সৌভাগ্য এই, সেই একজনকেই যথেষ্ট মনে হচ্ছে।
২|
০৭ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬
টুম্পা মনি বলেছেন:
০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
আবু সাকী মাহবুব বলেছেন: প্রশংসা শুনলে অমন করে হাসে? মিষ্টি করে হাসতে হয়! বুককককা মেয়ে!
৩|
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৮
টুম্পা মনি বলেছেন: এমন করে হাসার মাঝে একটা আলাদা ধরণের মজা আছে! একবার হেসে দেখুন আপনি নিজেই বুঝবেন।
মডুরা আপনাকে এখনো কেন সেইফ করছেন না?
ভালো লাগত গল্প কবিতায় আপনার কমেন্ট পেলে।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৪
টুম্পা মনি বলেছেন: বাহ চমৎকার!!!!!